হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় দুই যুবক গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ন

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের আবাসিক হোটেল থেকে মো. মহিউদ্দিন (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকাল ৪টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জুমছড়ি এলাকার পেয়ার মোহাম্মদের ছেলে মো.মহিউদ্দিনের মরদেহ চকরিয়ার এক আবাসিক হোটেলের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে পুলিশ ।

পরে এ ঘটনায় চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মোজাহের পাড়ার আবদুল করিম ও মো. ইছমাইল নামের দুই যুবককে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

এরপরেই চকরিয়া থানা পুলিশ সন্দেহভাজন ওই দুই যুবককে গ্রেফতার করে।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

জানা যায়, গত দুই দিন আগে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা সিটি পার্ক নামে একটি হোটেলে অবস্থান করে মহিউদ্দিন। দুপুরে রুম ছেড়ে দেয়ার কথা থাকলেও দরজা বন্ধ থাকায় হোটেল বয় দরজা ধাক্কা দিয়ে খুলতে বলে। কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে উকি মেরে দেখা যায় খাটের উপর তার মরদেহ পড়ে থাকে।

পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে থেকে মহিউদ্দিনের মরদেহ উদ্ধার করে।

মহিউদ্দিনের বড় বোন শাহজাদা বেগম বলেন, আমার ভাই বাসের হেলপার ছিল। গত বৃহস্পতিবার সে চট্টগ্রামের ভাড়া বাসা থেকে বের হয়। তার বাসা থেকে ২ লক্ষ ২০ হাজার টাকা দুই বন্ধু হাতিয়ে নেয়ার অভিযোগ এনে তিনি চকরিয়া এসেছিলেন। পরে আমাকে ফোনে তাকে অপহরণ করা হয়েছে বলে জানায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এসময় মরদেহের পাশে একটি প্যাড়ে তার হাতের লেখা চিরকুট উদ্ধার করা হয়।
তার নাকে-মুখে ফেনা দেখা যাচ্ছে। সাথে বিষের গন্ধও রয়েছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নতদন্তের রিপোর্ট হাতে পেলে রহস্য উন্মোচন করা যাবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় দুই যুবক গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় দুই যুবক গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া পৌরশহরের আবাসিক হোটেল থেকে মো. মহিউদ্দিন (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকাল ৪টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জুমছড়ি এলাকার পেয়ার মোহাম্মদের ছেলে মো.মহিউদ্দিনের মরদেহ চকরিয়ার এক আবাসিক হোটেলের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে পুলিশ । পরে এ ঘটনায় চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মোজাহের পাড়ার আবদুল করিম ও মো. ইছমাইল নামের দুই যুবককে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এরপরেই চকরিয়া থানা পুলিশ সন্দেহভাজন ওই দুই যুবককে গ্রেফতার করে। জানা যায়, গত দুই দিন আগে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা সিটি পার্ক নামে একটি হোটেলে অবস্থান করে মহিউদ্দিন। দুপুরে রুম ছেড়ে দেয়ার কথা থাকলেও দরজা বন্ধ থাকায় হোটেল বয় দরজা ধাক্কা দিয়ে খুলতে বলে। কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে উকি মেরে দেখা যায় খাটের উপর তার মরদেহ পড়ে থাকে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে থেকে মহিউদ্দিনের মরদেহ উদ্ধার করে। মহিউদ্দিনের বড় বোন শাহজাদা বেগম বলেন, আমার ভাই বাসের হেলপার ছিল। গত বৃহস্পতিবার সে চট্টগ্রামের ভাড়া বাসা থেকে বের হয়। তার বাসা থেকে ২ লক্ষ ২০ হাজার টাকা দুই বন্ধু হাতিয়ে নেয়ার অভিযোগ এনে তিনি চকরিয়া এসেছিলেন। পরে আমাকে ফোনে তাকে অপহরণ করা হয়েছে বলে জানায়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এসময় মরদেহের পাশে একটি প্যাড়ে তার হাতের লেখা চিরকুট উদ্ধার করা হয়। তার নাকে-মুখে ফেনা দেখা যাচ্ছে। সাথে বিষের গন্ধও রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নতদন্তের রিপোর্ট হাতে পেলে রহস্য উন্মোচন করা যাবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×