হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হোয়াইক্যং চেকপোস্টে ১ লাখ ৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের মূল্য ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছ…

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উদ্ধারকৃত মাদকের মূল্য ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন।

এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে।মঙ্গলবার সকালে (২৮ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সুত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) রাত ১০টার সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

এ সময় গাড়ির সামনের বাম্পারের ভেতরে অভিনব কায়দায় কালো পলিথিনে মোড়ানো ১৬টি প্যাকেটে মোট ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রাইভেটকারের চালক মো. সাইফুল ইসলাম খোকন (৩৬)-কে আটক করা হয়েছে।

তিনি কক্সবাজার সদর উপজেলার পরানিপাড়া পিএমখালী এলাকার বাসিন্দা এবং মোহাম্মদ ইসমাইলের ছেলে। এছাড়া মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: হোয়াইক্যং চেকপোস্টে ১ লাখ ৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

হোয়াইক্যং চেকপোস্টে ১ লাখ ৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হোয়াইক্যং চেকপোস্টে ১ লাখ ৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের মূল্য ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে।মঙ্গলবার সকালে (২৮ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি সুত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) রাত ১০টার সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় গাড়ির সামনের বাম্পারের ভেতরে অভিনব কায়দায় কালো পলিথিনে মোড়ানো ১৬টি প্যাকেটে মোট ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাইভেটকারের চালক মো. সাইফুল ইসলাম খোকন (৩৬)-কে আটক করা হয়েছে। তিনি কক্সবাজার সদর উপজেলার পরানিপাড়া পিএমখালী এলাকার বাসিন্দা এবং মোহাম্মদ ইসমাইলের ছেলে। এছাড়া মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ব্যাপারে উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×