তেহরান, ৪ এপ্রিল – মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত শত্রুপক্ষের ১৬০টির বেশি ড্রোনসহ উন্নত যুদ্ধবিমান ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইরান।
শনিবার ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর জয়েন্ট হেডকোয়ার্টার্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি এই দাবি করেন।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
ইরানের সেনাবাহিনী ও ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর আকাশ প্রতিরক্ষা অবস্থান পরিদর্শনের সময় তিনি জানান, ইরানি ইউনিটগুলো সফলভাবে শত্রুদের একাধিক উন্নত যুদ্ধবিমান এবং ১৬০টির বেশি ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে এমকিউ ৯, হার্মিস ও লুকাস মডেলের ড্রোনসহ বেশ কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। শত্রুপক্ষ আক্রমণাত্মক অভিযান চালানোর আগেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি জানান, ইরানি বাহিনী শত্রুপক্ষের বিমান ও ড্রোনের জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। সেনাবাহিনী এবং আইআরজিসি ইউনিট কৌশলগত দক্ষতা, আধুনিক সরঞ্জামের উদ্ভাবনী ব্যবহার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নৈপুণ্যের মাধ্যমে শত্রুপক্ষের চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর ফলে শত্রু বাহিনী বিভ্রান্ত হয়ে পড়েছে।
তিনি জোর দিয়ে বলেন, সেনাবাহিনী ও আইআরজিসির সব আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক ঐক্যবদ্ধ এবং যেকোনো মূল্যে ইরানের আকাশসীমা রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ।
এনএন/ ৪ এপ্রিল ২০২৬
- আন্তর্জাতিক বাজারে সোনার দামে পতন: তেলের আগুনে উত্তপ্ত বাজার ও ফেডের সিদ্ধান্ত নিয়ে তোলপাড়
- যুদ্ধবিরতির মধ্যে জেরুজালেমে বন্দুক হামলা, ৩ ইসরায়েলি নিহত




মন্তব্য করুন