হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১৭২ উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিল সরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন


ঢাকা, ৯ জুলাই – একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি প্রদান করেছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর এটিই জনপ্রশাসনে সবচেয়ে বড় পদোন্নতির ঘটনা।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুন

দেশে সারের কোনো সংকট নেই, মজুদ ১৩ লাখ টন : সংসদে কৃষিমন্ত্রী

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। তবে তাদের নতুন পদায়ন নিয়ে এখনও কোনো আদেশ জারি করা হয়নি।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর অথবা ই-মেইলের মাধ্যমে পাঠাতে পারবেন। কোনো কর্মকর্তার কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকলে তাকে বর্তমান কর্মস্থলের ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে। এছাড়া পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে তথ্যগত অমিল বা বিরূপ তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ এই আদেশ সংশোধন বা বাতিলের অধিকার রাখে। বর্তমানে প্রশাসনে যুগ্ম-সচিবের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬১ জনে।

এবারের পদোন্নতিতে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচকে মূল বিবেচ্য ধরা হয়েছে। পাশাপাশি আগের বিভিন্ন ব্যাচের বঞ্চিত কর্মকর্তাদেরও এই তালিকায় স্থান দেওয়া হয়েছে।

এনএন/ ৯ জুলাই ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

১৭২ উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিল সরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১৭২ উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিল সরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৯ জুলাই – একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি প্রদান করেছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর এটিই জনপ্রশাসনে সবচেয়ে বড় পদোন্নতির ঘটনা।বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। তবে তাদের নতুন পদায়ন নিয়ে এখনও কোনো আদেশ জারি করা হয়নি।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর অথবা ই-মেইলের মাধ্যমে পাঠাতে পারবেন। কোনো কর্মকর্তার কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকলে তাকে বর্তমান কর্মস্থলের ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে। এছাড়া পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে তথ্যগত অমিল বা বিরূপ তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ এই আদেশ সংশোধন বা বাতিলের অধিকার রাখে। বর্তমানে প্রশাসনে যুগ্ম-সচিবের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬১ জনে।এবারের পদোন্নতিতে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচকে মূল বিবেচ্য ধরা হয়েছে। পাশাপাশি আগের বিভিন্ন ব্যাচের বঞ্চিত কর্মকর্তাদেরও এই তালিকায় স্থান দেওয়া হয়েছে।এনএন/ ৯ জুলাই ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×