হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১৯৬৭ সালের পর প্রথমবার ঈদের দিন বন্ধ আল-আকসা, বাইরে ফিলিস্তিনিদের নামাজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন


জেরুজালেম, ২০ মার্চ – ১৯৬৭ সালের পর এই প্রথমবারের মতো পবিত্র ঈদুল ফিতরের দিনে জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণ বন্ধ রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফলে বাধ্য হয়ে পুরোনো শহরের বা ওল্ড সিটির বাইরে ঈদের নামাজ আদায় করেছেন ফিলিস্তিনি মুসল্লিরা।

শুক্রবার সকালে শত শত মুসল্লিকে ওল্ড সিটির প্রবেশপথে আটকে দেয় ইসরায়েলি পুলিশ। ভেতরে প্রবেশ করতে না পেরে তারা মসজিদের বাইরেই নামাজ পড়েন।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

নিরাপত্তার কারণ দেখিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকেই আল-আকসা প্রাঙ্গণে মুসলিমদের প্রবেশাধিকার সীমিত করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

তবে ফিলিস্তিনিদের অভিযোগ, নিরাপত্তার অজুহাতে মূলত আল-আকসা মসজিদ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ পাকাপোক্ত করাই ইসরায়েলের মূল উদ্দেশ্য। মুসলিমদের কাছে এই পবিত্র স্থানটি হারাম আল-শরিফ নামে পরিচিত।

স্থানীয় বাসিন্দা হাজেন বুলবুল জানান, জেরুজালেমের মুসল্লিদের জন্য এটি অত্যন্ত বেদনার একটি দিন। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হস্তক্ষেপ আরও বেড়েছে বলে উল্লেখ করেন তিনি। সাম্প্রতিক মাসগুলোতে ওল্ড সিটি এলাকায় ফিলিস্তিনি মুসল্লি এবং ধর্মীয় কর্মীদের গ্রেপ্তারের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

আল-আকসা বন্ধ রাখার এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। এছাড়া অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা ওআইসি, আরব লীগ এবং আফ্রিকান ইউনিয়ন কমিশন এক যৌথ বিবৃতিতে একে মুসলমানদের ধর্মীয় অধিকার ও উপাসনার স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যায়িত করেছে।

অন্যদিকে, গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকটের মধ্যেই ঈদ উদযাপন করতে হচ্ছে মানুষকে। অবিরাম হামলা, বাস্তুচ্যুতি ও চরম খাদ্যসংকটের কারণে ঈদের আনন্দ সেখানে পুরোপুরি ম্লান।

গাজার দেইর আল-বালাহ এলাকায় আশ্রয় নেওয়া সাদিকা ওমর জানান, ঘরবাড়ি ও স্বজন হারানোর কারণে তাদের ঈদের আনন্দ অসম্পূর্ণ। খান ইউনিসের বাসিন্দা আলা আল-ফাররা বলেন, চলাফেরায় সীমাহীন বাধা এবং সার্বক্ষণিক বিমান হামলার আতঙ্কের মধ্যেই তাদের দিন কাটছে। তবুও যুদ্ধের এই ধ্বংসস্তূপের মাঝে কিছুটা উৎসবের আমেজ ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা।

এনএন/ ২০ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

১৯৬৭ সালের পর প্রথমবার ঈদের দিন বন্ধ আল-আকসা, বাইরে ফিলিস্তিনিদের নামাজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১৯৬৭ সালের পর প্রথমবার ঈদের দিন বন্ধ আল-আকসা, বাইরে ফিলিস্তিনিদের নামাজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২০ মার্চ – ১৯৬৭ সালের পর এই প্রথমবারের মতো পবিত্র ঈদুল ফিতরের দিনে জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণ বন্ধ রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফলে বাধ্য হয়ে পুরোনো শহরের বা ওল্ড সিটির বাইরে ঈদের নামাজ আদায় করেছেন ফিলিস্তিনি মুসল্লিরা।শুক্রবার সকালে শত শত মুসল্লিকে ওল্ড সিটির প্রবেশপথে আটকে দেয় ইসরায়েলি পুলিশ। ভেতরে প্রবেশ করতে না পেরে তারা মসজিদের বাইরেই নামাজ পড়েন।নিরাপত্তার কারণ দেখিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকেই আল-আকসা প্রাঙ্গণে মুসলিমদের প্রবেশাধিকার সীমিত করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।তবে ফিলিস্তিনিদের অভিযোগ, নিরাপত্তার অজুহাতে মূলত আল-আকসা মসজিদ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ পাকাপোক্ত করাই ইসরায়েলের মূল উদ্দেশ্য। মুসলিমদের কাছে এই পবিত্র স্থানটি হারাম আল-শরিফ নামে পরিচিত।স্থানীয় বাসিন্দা হাজেন বুলবুল জানান, জেরুজালেমের মুসল্লিদের জন্য এটি অত্যন্ত বেদনার একটি দিন। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হস্তক্ষেপ আরও বেড়েছে বলে উল্লেখ করেন তিনি। সাম্প্রতিক মাসগুলোতে ওল্ড সিটি এলাকায় ফিলিস্তিনি মুসল্লি এবং ধর্মীয় কর্মীদের গ্রেপ্তারের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।আল-আকসা বন্ধ রাখার এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। এছাড়া অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা ওআইসি, আরব লীগ এবং আফ্রিকান ইউনিয়ন কমিশন এক যৌথ বিবৃতিতে একে মুসলমানদের ধর্মীয় অধিকার ও উপাসনার স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যায়িত করেছে।অন্যদিকে, গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকটের মধ্যেই ঈদ উদযাপন করতে হচ্ছে মানুষকে। অবিরাম হামলা, বাস্তুচ্যুতি ও চরম খাদ্যসংকটের কারণে ঈদের আনন্দ সেখানে পুরোপুরি ম্লান।গাজার দেইর আল-বালাহ এলাকায় আশ্রয় নেওয়া সাদিকা ওমর জানান, ঘরবাড়ি ও স্বজন হারানোর কারণে তাদের ঈদের আনন্দ অসম্পূর্ণ। খান ইউনিসের বাসিন্দা আলা আল-ফাররা বলেন, চলাফেরায় সীমাহীন বাধা এবং সার্বক্ষণিক বিমান হামলার আতঙ্কের মধ্যেই তাদের দিন কাটছে। তবুও যুদ্ধের এই ধ্বংসস্তূপের মাঝে কিছুটা উৎসবের আমেজ ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা।এনএন/ ২০ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×