দীর্ঘ ১৯ বছর পর বারবাকিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২২ আগস্ট সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা বোর্ড।
নির্বাচনকে ঘিরে বারবাকিয়া বাজারের ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এবারের নির্বাচনে মোট ৩৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বাজার ব্যবস্থাপনা কমিটির মোট ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনা বোর্ডের ঘোষিত তফসিল অনুযায়ী, ৬ আগস্ট প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয় এবং একই দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটার তালিকা নিয়ে আপত্তি দাখিলের সময় নির্ধারণ করা হয়। ৭ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে।
এদিকে নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের জন্য ৮ ও ৯ আগস্ট মনোনয়নপত্র বিক্রি, ১০ আগস্ট মনোনয়নপত্র দাখিল এবং ১১ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন নির্ধারণ করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ আগস্ট দুপুর ২টা। একই দিন বিকেল ৫টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৩ আগস্ট প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার কথা রয়েছে।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক ও সদস্যসহ মোট ৯টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মনোনয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জানাগেছে, সভাপতি পদে-২ জন, সহ-সভাপতি পদে-৪জন, সাধারণ সম্পাদক পদে-৪জন, সহসম্পাদক পদে-২জন, অর্থ সম্পাদক পদে-৩জন ও সদস্য পদে ১০জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে সদস্য পদে একজন নারীও রয়েছে।
নির্বাচন পরিচালনা বোর্ডে রয়েছেন মোস্তফা আলী, মোহাম্মদ আলমগীর ও আজিজুল হক।
দীর্ঘ ১৯ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রত্যাশা তৈরি হয়েছে। বাজারের সার্বিক ব্যবস্থাপনা, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও বাজারের উন্নয়নে যোগ্য নেতৃত্ব নির্বাচনের প্রত্যাশা করছেন ভোটাররা।
নির্বাচন পরিচালনা বোর্ড জানিয়েছে, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রার্থী, ভোটার ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করা হয়েছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: ১৯ বছর পর পেকুয়ার বারবাকিয়া বাজারে নির্বাচন, লড়াই হবে ৯টি পদে সম্পর্কিত তথ্য কী?
উত্তর: দীর্ঘ ১৯ বছর পর বারবাকিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২২ আগস্ট সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্ত। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন