হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২০২৬ বিশ্বকাপে বাড়ছে রেফারিদের পারিশ্রমিক, আয়ের সুযোগ কয়েক কোটি টাকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন


লন্ডন, ১৬ জুন – ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপে মাঠের প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটবলারদের পাশাপাশি রেফারিদের ওপরও থাকে প্রবল মানসিক চাপ। এই কঠোর দায়িত্বের জন্য ফিফা রেফারিদের মোটা অঙ্কের পারিশ্রমিক প্রদান করে।

২০২৬ বিশ্বকাপে সেই পারিশ্রমিকের পরিমাণ আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বাড়ছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে একজন রেফারি চুক্তিবদ্ধ হিসেবে ৭০ হাজার মার্কিন ডলার পেয়েছিলেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৫ লাখ টাকা। এর বাইরে ম্যাচপ্রতি ৩ থেকে ৫ হাজার ডলার অতিরিক্ত দেওয়া হতো।

আরও পড়ুন

বর্ণাঢ্য দুই দশকের সমাপ্তি: প্রকাশ্যে এলো মেসির বিদায়ের অপ্রকাশিত মুহূর্ত

তবে ২০২৬ বিশ্বকাপে এই এককালীন অঙ্ক বেড়ে ১ লাখ ডলারে দাঁড়াচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়াবে প্রায় ১ কোটি ২২ লাখ টাকা। শুধু মূল পারিশ্রমিকই নয়, ম্যাচপ্রতি বরাদ্দও ১০ হাজার ডলারে উন্নীত হতে পারে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে। এর পাশাপাশি থাকবে পারফরম্যান্স বোনাস। অর্থাৎ নির্ভুল সিদ্ধান্তের মাধ্যমে রেফারিরা বাড়তি উপার্জনের সুযোগ পাবেন।

ধারণা করা হচ্ছে, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পরিচালনা করা রেফারির মোট আয় প্রায় ৩ লাখ ডলারে পৌঁছাতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৬৬ লাখ টাকার সমান।

অন্যদিকে সহকারী রেফারিদের সম্মানিও ২৫ হাজার ডলারের কাছাকাছি নির্ধারণ করা হয়েছে। পারিশ্রমিকের এই নতুন কাঠামোর ফলে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন মাইকেল অলিভার ও অ্যান্থনি টেলরের মতো অভিজ্ঞ ইংলিশ রেফারিরা। যারা ক্লাব ফুটবল ও আন্তর্জাতিক টুর্নামেন্ট মিলিয়ে ইতোমধ্যেই উচ্চ পারিশ্রমিক পান, বিশ্বকাপের মাঠে নামলে তাদের আয়ের ঝুলি আরও সমৃদ্ধ হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

২০২৬ বিশ্বকাপে বাড়ছে রেফারিদের পারিশ্রমিক, আয়ের সুযোগ কয়েক কোটি টাকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২০২৬ বিশ্বকাপে বাড়ছে রেফারিদের পারিশ্রমিক, আয়ের সুযোগ কয়েক কোটি টাকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ১৬ জুন – ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপে মাঠের প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটবলারদের পাশাপাশি রেফারিদের ওপরও থাকে প্রবল মানসিক চাপ। এই কঠোর দায়িত্বের জন্য ফিফা রেফারিদের মোটা অঙ্কের পারিশ্রমিক প্রদান করে।২০২৬ বিশ্বকাপে সেই পারিশ্রমিকের পরিমাণ আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বাড়ছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে একজন রেফারি চুক্তিবদ্ধ হিসেবে ৭০ হাজার মার্কিন ডলার পেয়েছিলেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৫ লাখ টাকা। এর বাইরে ম্যাচপ্রতি ৩ থেকে ৫ হাজার ডলার অতিরিক্ত দেওয়া হতো।তবে ২০২৬ বিশ্বকাপে এই এককালীন অঙ্ক বেড়ে ১ লাখ ডলারে দাঁড়াচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়াবে প্রায় ১ কোটি ২২ লাখ টাকা। শুধু মূল পারিশ্রমিকই নয়, ম্যাচপ্রতি বরাদ্দও ১০ হাজার ডলারে উন্নীত হতে পারে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে। এর পাশাপাশি থাকবে পারফরম্যান্স বোনাস। অর্থাৎ নির্ভুল সিদ্ধান্তের মাধ্যমে রেফারিরা বাড়তি উপার্জনের সুযোগ পাবেন।ধারণা করা হচ্ছে, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পরিচালনা করা রেফারির মোট আয় প্রায় ৩ লাখ ডলারে পৌঁছাতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৬৬ লাখ টাকার সমান।অন্যদিকে সহকারী রেফারিদের সম্মানিও ২৫ হাজার ডলারের কাছাকাছি নির্ধারণ করা হয়েছে। পারিশ্রমিকের এই নতুন কাঠামোর ফলে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন মাইকেল অলিভার ও অ্যান্থনি টেলরের মতো অভিজ্ঞ ইংলিশ রেফারিরা। যারা ক্লাব ফুটবল ও আন্তর্জাতিক টুর্নামেন্ট মিলিয়ে ইতোমধ্যেই উচ্চ পারিশ্রমিক পান, বিশ্বকাপের মাঠে নামলে তাদের আয়ের ঝুলি আরও সমৃদ্ধ হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×