ঢাকা, ২৬ আগস্ট – ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বিশেষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। এ থেকে জানা গেছে, আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস (পাঠ্যসূচি) সংক্রান্ত এ বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড।
কক্সবাজারে সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩২
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা অনিয়মিত বা মান্নোনয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে, তারা অবশ্য ২০২৫ সালের এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী দেবে।
এদিকে আগামী এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার সিদ্ধান্ত হলেও এইচএসসি ও সমমান পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসেই।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৬ আগস্ট ২০২৫




মন্তব্য করুন