হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২০৩০ বিশ্বকাপেও রোনালদোকে দেখছেন মার্তিনেজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন


লিসবন, ৩০ মে – পর্তুগালের জার্সি গায়ে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ মঞ্চে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ২০১৬ সালে ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জন করলেও বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট এখনো অধরা রয়ে গেছে তার। ৪১ বছর বয়সী এই মহাতারকার হাতে সোনালি ট্রফি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বজুড়ে থাকা কোটি ভক্ত।

ধারণা করা হচ্ছে,

আরও পড়ুন

২০ বিলিয়ন ডলারের বাতিল বিশ্বকাপ বাণিজ্যিক পরিকল্পনার নথি দেখতে পারবেন ফিফা কাউন্সিলের সদস্যরা

২০২৬ বিশ্বকাপই হবে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক আসর। তবে পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ ভিন্ন কথা বলছেন। তার মতে রোনালদোর জন্য এটাই শেষ বিশ্বকাপ নয়। ২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে পর্তুগাল, স্পেন ও মরক্কো। নিজ দেশের মাটিতে আয়োজিত এই আসরে খেলার স্বপ্ন দেখতেই পারেন সিআরসেভেন।

যদিও তখন তার বয়স হবে ৪৫ বছর। তবে মার্তিনেজ মনে করেন এই বয়সেও রোনালদোর বিশ্বমঞ্চে খেলার সক্ষমতা রয়েছে। কাদেনা সার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্তিনেজ জানান যে ২০৩০ বিশ্বকাপে রোনালদোর খেলার বিষয়ে কারো সন্দেহ থাকা উচিত নয় কারণ তার সেই শারীরিক ও মানসিক যোগ্যতা আছে।

২০০৩ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ২২৬ ম্যাচে রেকর্ড ১৪৩ গোল করেছেন এই ফরোয়ার্ড। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কৃতিত্ব রয়েছে তার। মার্তিনেজ মনে করেন পর্তুগালের তরুণ প্রজন্মের কাছে রোনালদো একজন শ্রেষ্ঠ আদর্শ ও রোল মডেল।

এস এম/ ৩০ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

২০৩০ বিশ্বকাপেও রোনালদোকে দেখছেন মার্তিনেজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২০৩০ বিশ্বকাপেও রোনালদোকে দেখছেন মার্তিনেজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] লিসবন, ৩০ মে – পর্তুগালের জার্সি গায়ে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ মঞ্চে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ২০১৬ সালে ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জন করলেও বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট এখনো অধরা রয়ে গেছে তার। ৪১ বছর বয়সী এই মহাতারকার হাতে সোনালি ট্রফি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বজুড়ে থাকা কোটি ভক্ত। ধারণা করা হচ্ছে,২০২৬ বিশ্বকাপই হবে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক আসর। তবে পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ ভিন্ন কথা বলছেন। তার মতে রোনালদোর জন্য এটাই শেষ বিশ্বকাপ নয়। ২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে পর্তুগাল, স্পেন ও মরক্কো। নিজ দেশের মাটিতে আয়োজিত এই আসরে খেলার স্বপ্ন দেখতেই পারেন সিআরসেভেন।যদিও তখন তার বয়স হবে ৪৫ বছর। তবে মার্তিনেজ মনে করেন এই বয়সেও রোনালদোর বিশ্বমঞ্চে খেলার সক্ষমতা রয়েছে। কাদেনা সার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্তিনেজ জানান যে ২০৩০ বিশ্বকাপে রোনালদোর খেলার বিষয়ে কারো সন্দেহ থাকা উচিত নয় কারণ তার সেই শারীরিক ও মানসিক যোগ্যতা আছে।২০০৩ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ২২৬ ম্যাচে রেকর্ড ১৪৩ গোল করেছেন এই ফরোয়ার্ড। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কৃতিত্ব রয়েছে তার। মার্তিনেজ মনে করেন পর্তুগালের তরুণ প্রজন্মের কাছে রোনালদো একজন শ্রেষ্ঠ আদর্শ ও রোল মডেল।এস এম/ ৩০ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×