হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২১ এপ্রিল থেকে সরাসরি রিয়াদে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৫ মার্চ ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৫ মার্চ – বাংলাদেশের উড়োজাহাজ সেবা সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদে সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে।  আগামী ২১ এপ্রিল থেকে সপ্তাহে ৫ দিন ঢাকা থেকে রিয়াদে যাবে ইউএস-বাংলার ফ্লাইট।  ৪৩৬ আসনের এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে এই রুটে সেবা দেবে এ কোম্পানি।

বুধবার (৫ মার্চ) থেকে এই রুটের টিকেট বিক্রিও শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এয়ারলাইন্সটি।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

ঢাকা থেকে সোম, মঙ্গল, বুধ, শুক্র ও রোববার দুপুর ১টা ৩৫ মিনিটে রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইউএস-বাংলার ফ্লাইট।  রিয়াদে পৌঁছাবে স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে।
আর রিয়াদ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে পরদিন ভোর ৪টায়। ঢাকা থেকে রিয়াদের নূন্যতম ভাড়া ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ে ৫৪ হাজার ৬৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৮১ হাজার ৯৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া রিয়াদ থেকে ঢাকায় ওয়ানওয়ে নূন্যতম ভাড়া ৮৪৬ সৌদি রিয়েল এবং রিটার্ন ভাড়া ১ হাজার ৪৫৮ সৌদি রিয়েল।

ইউএস-বাংলা এয়ারলাইন্স বলছে, দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের প্রত্যাশাকে পূর্ণতা দিতেই ঢাকা থেকে রিয়াদে সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে তারা। এছাড়া রেমিট্যান্স যোদ্ধারা যেন সৌদি আরব থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ যে কোনো গন্তব্যে স্বল্প সময়ে যেতে পারেন, সে ব্যাপারে যত্নশীল থাকার প্রতিশ্রুতি দিয়েছে ইউএস-বাংলা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

২১ এপ্রিল থেকে সরাসরি রিয়াদে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২১ এপ্রিল থেকে সরাসরি রিয়াদে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৫ মার্চ ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৫ মার্চ – বাংলাদেশের উড়োজাহাজ সেবা সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদে সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে।  আগামী ২১ এপ্রিল থেকে সপ্তাহে ৫ দিন ঢাকা থেকে রিয়াদে যাবে ইউএস-বাংলার ফ্লাইট।  ৪৩৬ আসনের এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে এই রুটে সেবা দেবে এ কোম্পানি।বুধবার (৫ মার্চ) থেকে এই রুটের টিকেট বিক্রিও শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এয়ারলাইন্সটি।ঢাকা থেকে সোম, মঙ্গল, বুধ, শুক্র ও রোববার দুপুর ১টা ৩৫ মিনিটে রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইউএস-বাংলার ফ্লাইট।  রিয়াদে পৌঁছাবে স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে।আর রিয়াদ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে পরদিন ভোর ৪টায়। ঢাকা থেকে রিয়াদের নূন্যতম ভাড়া ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ে ৫৪ হাজার ৬৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৮১ হাজার ৯৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।এছাড়া রিয়াদ থেকে ঢাকায় ওয়ানওয়ে নূন্যতম ভাড়া ৮৪৬ সৌদি রিয়েল এবং রিটার্ন ভাড়া ১ হাজার ৪৫৮ সৌদি রিয়েল।ইউএস-বাংলা এয়ারলাইন্স বলছে, দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের প্রত্যাশাকে পূর্ণতা দিতেই ঢাকা থেকে রিয়াদে সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে তারা। এছাড়া রেমিট্যান্স যোদ্ধারা যেন সৌদি আরব থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ যে কোনো গন্তব্যে স্বল্প সময়ে যেতে পারেন, সে ব্যাপারে যত্নশীল থাকার প্রতিশ্রুতি দিয়েছে ইউএস-বাংলা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×