হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২৫ আগস্টের মধ্যে ট্রাম্পকে আত্মসমর্পণের নির্দেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ১৫ আগস্ট – ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে হেরে যাওয়ায় পর ফলাফল পাল্টানোর চেষ্টার অভিযোগে অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই মঙ্গলবার (১৫ আগস্ট) ট্রাম্প ও তার ১৮ সহযোগীকে আগামী ২৫ আগস্টের মধ্যে আত্মসমর্পণের নির্দশ দিয়েছেন ফালটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফ্যানি উইলিস।

জানা যায়, সোমবার স্থানীয় সময় রাতে জর্জিয়ার ফালটন কাউন্টির গ্র্যান্ড জুরি ট্রাম্প ও তার ১৮ সহযোগীর বিরুদ্ধে ৪১টি অভিযোগ আনেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ফালটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফ্যানি উইলিস সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত শুরু করেন। মঙ্গলবার ফ্যানি উইলস জানান, ট্রাম্পসহ বাকি ১৮ বিবাদীকে ২৫ আগস্টের মধ্যে আত্মসমর্পণ করতে হবে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

উইলিস বলেন, জর্জিয়ার সাধারণ আইন অনুযায়ী, বিচারকরা অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আমি বিবাদীদের আগামী ২৫ আগস্ট পর্যন্ত ঐচ্ছিকভাবে আত্মসমর্পণের সুযোগ দিচ্ছি।

এ অ্যাটর্নি আরও জানান, জর্জিয়ার নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে কখন ট্রাম্পের বিচার শুরু হবে সেটি বিচারকরা ঠিক করবেন। কিন্তু তার দপ্তর ছয় মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া শুরু করার পরামর্শ দিচ্ছে।

জর্জিয়ায় অভিযুক্ত হওয়ার মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প সব মিলিয়ে ৪টি অপরাধমূলক অভিযোগে অভিযুক্ত হলেন। জর্জিয়ায় ট্রাম্পসহ অন্যান্য বিবাদীদের বিরুদ্ধে ১১টি ধারায় অভিযোগ আনা হয়েছে। যার মধ্যে রয়েছে জালিয়াতি ও তাণ্ডবের অভিযোগ। এটি মূলত সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে বিচার করতে ব্যবহার করা হয়।

ট্রাম্পের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটির সূত্রপাত ২০২১ সালের ২ জানুয়ারি। ওইদিন জর্জিয়ার প্রধান নির্বাচনী কর্মকর্তা ব্র্যাড র‌্যাফেনসপারগারকে ফোন করে রাজ্যে নিজের পরাজয় ঠেকানোর ব্যবস্থা করতে বলেন ট্রাম্প। কিন্তু ব্র্যাড তার এ অনুরোধ প্রত্যাখ্যান করেন।

ও্ই ঘটনার চারদিন পর ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের অনুসারীরা ক্যাপিটল হিলে আক্রমণ করে বসেন। ওইদিন নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে সিনেটের স্বীকৃতি দেওয়ার কথা ছিল।

এদিকে ট্রাম্প জর্জিয়ায় কোনো ধরনের অপরাধ করার অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে তিনি অভিযোগ করেছিলেন, রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছেন বাইডেন প্রশাসনের মনোনীত অ্যাটর্নি উইলিস।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৫ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

২৫ আগস্টের মধ্যে ট্রাম্পকে আত্মসমর্পণের নির্দেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২৫ আগস্টের মধ্যে ট্রাম্পকে আত্মসমর্পণের নির্দেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৫ আগস্ট – ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে হেরে যাওয়ায় পর ফলাফল পাল্টানোর চেষ্টার অভিযোগে অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই মঙ্গলবার (১৫ আগস্ট) ট্রাম্প ও তার ১৮ সহযোগীকে আগামী ২৫ আগস্টের মধ্যে আত্মসমর্পণের নির্দশ দিয়েছেন ফালটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফ্যানি উইলিস। জানা যায়, সোমবার স্থানীয় সময় রাতে জর্জিয়ার ফালটন কাউন্টির গ্র্যান্ড জুরি ট্রাম্প ও তার ১৮ সহযোগীর বিরুদ্ধে ৪১টি অভিযোগ আনেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ফালটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফ্যানি উইলিস সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত শুরু করেন। মঙ্গলবার ফ্যানি উইলস জানান, ট্রাম্পসহ বাকি ১৮ বিবাদীকে ২৫ আগস্টের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। উইলিস বলেন, জর্জিয়ার সাধারণ আইন অনুযায়ী, বিচারকরা অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আমি বিবাদীদের আগামী ২৫ আগস্ট পর্যন্ত ঐচ্ছিকভাবে আত্মসমর্পণের সুযোগ দিচ্ছি। এ অ্যাটর্নি আরও জানান, জর্জিয়ার নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে কখন ট্রাম্পের বিচার শুরু হবে সেটি বিচারকরা ঠিক করবেন। কিন্তু তার দপ্তর ছয় মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া শুরু করার পরামর্শ দিচ্ছে। জর্জিয়ায় অভিযুক্ত হওয়ার মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প সব মিলিয়ে ৪টি অপরাধমূলক অভিযোগে অভিযুক্ত হলেন। জর্জিয়ায় ট্রাম্পসহ অন্যান্য বিবাদীদের বিরুদ্ধে ১১টি ধারায় অভিযোগ আনা হয়েছে। যার মধ্যে রয়েছে জালিয়াতি ও তাণ্ডবের অভিযোগ। এটি মূলত সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে বিচার করতে ব্যবহার করা হয়। ট্রাম্পের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটির সূত্রপাত ২০২১ সালের ২ জানুয়ারি। ওইদিন জর্জিয়ার প্রধান নির্বাচনী কর্মকর্তা ব্র্যাড র‌্যাফেনসপারগারকে ফোন করে রাজ্যে নিজের পরাজয় ঠেকানোর ব্যবস্থা করতে বলেন ট্রাম্প। কিন্তু ব্র্যাড তার এ অনুরোধ প্রত্যাখ্যান করেন। ও্ই ঘটনার চারদিন পর ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের অনুসারীরা ক্যাপিটল হিলে আক্রমণ করে বসেন। ওইদিন নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে সিনেটের স্বীকৃতি দেওয়ার কথা ছিল। এদিকে ট্রাম্প জর্জিয়ায় কোনো ধরনের অপরাধ করার অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে তিনি অভিযোগ করেছিলেন, রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছেন বাইডেন প্রশাসনের মনোনীত অ্যাটর্নি উইলিস। সূত্র: জাগো নিউজআইএ/ ১৫ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×