হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২ হাজার ৮শ পিস ইয়াবাসহ কক্সবাজারের ২ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২, ০৮:৫৯ পূর্বাহ্ন

চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক কারবারি এবং সাজা ও অর্থদণ্ডপ্রাপ্ত ১ আসামিকে গ্রেপ্তার করেছে। গত সোমবার গভীর রাতে উপজেলার দোহাজারী পৌরসদর ও ধোপাছড়ি ইউনিয়নে পৃথক এ অভিযান চালায় পুলিশ।
পুলিশ জানায়, ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ ৭ মার্চ রাতে চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কের দোহাজারী সিঙ্গার শো-রুমের সামনে অবস্থান নেয়। এ সময় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশিকালে গভীর রাতে চট্টগ্রামমুখী একটি পিকআপে (নং- চট্ট-মেট্রো-ন-১১-৯৩৯২) থেকে ২ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার ও ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গেপ্তারকৃতরা হলেন কঙবাজার জেলার উখিয়া থানার রাজাপালং এলাকার কবির আহমদের পুত্র শামসুল আলম (৩৯) ও কঙবাজার সদর থানার মহুরীপাড়া এলাকার ফরিদ আলমের পুত্র মো. আনিছুর রহমান (২২)। ইয়াবা বহন কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করে পুলিশ। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করেন।এদিকে ধোপাছড়ি ইউনিয়নের পশ্চিম ধোপাছড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১টি সিআর মামলায় ১ বছরের বিনাশ্রম এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল হাফেজকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার মৃত আবদুল আজিজের পুত্র।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ২ জন এবং সাজাপ্রাপ্ত ১ জনসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

২ হাজার ৮শ পিস ইয়াবাসহ কক্সবাজারের ২ মাদক কারবারি গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২ হাজার ৮শ পিস ইয়াবাসহ কক্সবাজারের ২ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২, ০৮:৫৯ পূর্বাহ্ন
Print Image
চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক কারবারি এবং সাজা ও অর্থদণ্ডপ্রাপ্ত ১ আসামিকে গ্রেপ্তার করেছে। গত সোমবার গভীর রাতে উপজেলার দোহাজারী পৌরসদর ও ধোপাছড়ি ইউনিয়নে পৃথক এ অভিযান চালায় পুলিশ। পুলিশ জানায়, ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ ৭ মার্চ রাতে চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কের দোহাজারী সিঙ্গার শো-রুমের সামনে অবস্থান নেয়। এ সময় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশিকালে গভীর রাতে চট্টগ্রামমুখী একটি পিকআপে (নং- চট্ট-মেট্রো-ন-১১-৯৩৯২) থেকে ২ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার ও ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গেপ্তারকৃতরা হলেন কঙবাজার জেলার উখিয়া থানার রাজাপালং এলাকার কবির আহমদের পুত্র শামসুল আলম (৩৯) ও কঙবাজার সদর থানার মহুরীপাড়া এলাকার ফরিদ আলমের পুত্র মো. আনিছুর রহমান (২২)। ইয়াবা বহন কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করে পুলিশ। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করেন।এদিকে ধোপাছড়ি ইউনিয়নের পশ্চিম ধোপাছড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১টি সিআর মামলায় ১ বছরের বিনাশ্রম এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল হাফেজকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার মৃত আবদুল আজিজের পুত্র। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ২ জন এবং সাজাপ্রাপ্ত ১ জনসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×