হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তিন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন


ঢাকা, ১৫ ডিসেম্বর – তিন দফা দাবি ৪৮ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন না হলে তিন উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

সাদিক কায়েম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানা হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন না এলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। তিনি যখন এসব কথা বলেন, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা তার পাশেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় উপদেষ্টাকে কিছুটা বিব্রত দেখা যায়।

ডাকসু ভিপি তার প্রথম দাবিতে বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সবাইকে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে এবং যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। এ ছাড়া যারা এই হামলাকে সমর্থন দিয়েছে এবং হাদি ও জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে, সেই ‘কালচারাল ফ্যাসিস্টদের’ সামাজিকভাবে বয়কটের দাবি জানান তিনি।

দ্বিতীয় দাবিতে সাদিক কায়েম বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সব স্তরের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এ বিষয়ে সরকারের অবহেলা আর সহ্য করা হবে না বলে তিনি সতর্ক করেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তিন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তিন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ ডিসেম্বর – তিন দফা দাবি ৪৮ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন না হলে তিন উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।সাদিক কায়েম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানা হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন না এলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। তিনি যখন এসব কথা বলেন, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা তার পাশেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় উপদেষ্টাকে কিছুটা বিব্রত দেখা যায়।ডাকসু ভিপি তার প্রথম দাবিতে বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সবাইকে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে এবং যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। এ ছাড়া যারা এই হামলাকে সমর্থন দিয়েছে এবং হাদি ও জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে, সেই ‘কালচারাল ফ্যাসিস্টদের’ সামাজিকভাবে বয়কটের দাবি জানান তিনি।দ্বিতীয় দাবিতে সাদিক কায়েম বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সব স্তরের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এ বিষয়ে সরকারের অবহেলা আর সহ্য করা হবে না বলে তিনি সতর্ক করেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×