হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ, অংশ নিচ্ছেন প্রায় ৩ লাখ প্রার্থী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন


ঢাকা, ৩০ জানুয়ারি – সারা দেশে একযোগে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এবারের বিসিএসে অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন চাকরিপ্রার্থী।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসি সূত্রে জানা গেছে যে এবারের বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নিয়োগ পাবেন স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগের সুযোগ রাখা হয়েছে। নন-ক্যাডারের ৩৯৫টি পদের মধ্যে নবম গ্রেডের পদ রয়েছে ৭১টি।

আরও পড়ুন

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৮৮৬ নতুন রোগী

এদিকে পরীক্ষা স্থগিত চেয়ে করা একটি রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

ফলে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ শুক্রবারই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী জানিয়েছেন যে হাইকোর্ট রিটটি খারিজ করায় পরীক্ষা গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই। সারা দেশের ৮টি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ, অংশ নিচ্ছেন প্রায় ৩ লাখ প্রার্থী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ, অংশ নিচ্ছেন প্রায় ৩ লাখ প্রার্থী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ জানুয়ারি – সারা দেশে একযোগে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এবারের বিসিএসে অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন চাকরিপ্রার্থী।বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসি সূত্রে জানা গেছে যে এবারের বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নিয়োগ পাবেন স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগের সুযোগ রাখা হয়েছে। নন-ক্যাডারের ৩৯৫টি পদের মধ্যে নবম গ্রেডের পদ রয়েছে ৭১টি।এদিকে পরীক্ষা স্থগিত চেয়ে করা একটি রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।ফলে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ শুক্রবারই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী জানিয়েছেন যে হাইকোর্ট রিটটি খারিজ করায় পরীক্ষা গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই। সারা দেশের ৮টি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×