হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১০ জানুয়ারি ২০২২, ১০:৩১ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়া বালুখালী থেকে ৫ লাখ ইয়াবাসহ মো. ছৈয়দুল আমিন (২৩) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব-১৫। এসময় ইয়াবা চালানে ব্যবহৃত ১টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

রোববার (৯ জানুয়ারি) দিবাগত রাত ২টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

আটক মো. ছৈয়দুল আমিন বালুখালী ক্যাম্প-৮ এর ব্লক বি/৭৪ এর বাসিন্দা মো. আমিনের ছেলে।

মো. আবু সালাম চৌধুরী জানান, রোববার ইয়াবার একটি বড় চালান কুতুপালং, পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে ঢুকবে এমন গোপন সংবাদে অত্র এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। এরপর রাত সাড়ে ৮টায় ওই স্থানে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে বালুখালী ব্রীজের নিচ দিয়ে কয়েকটি বস্তা নিয়ে পার হতে দেখা যায়। এসময় র‍্যাবের অবস্থান বুঝতে পেরে তারা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ওই চক্রের ১জনকে আটক করা হয়। তার সহযোগী অজ্ঞাতনামা আরো ৫/৬ জন পালিয়ে যায়।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

তিনি জানান, আটক ব্যক্তির হেফাজতে থাকা বস্তা তল্লাশি করে ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পাচারের উদ্দেশ্যে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোরিক্সা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে পলাতকরাসহ এই চক্রটি দীর্ঘদিন যাবত উক্ত রুট ব্যবহার করে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা পাচার করে আসছে। আটক এবং পলাতকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১০ জানুয়ারি ২০২২, ১০:৩১ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া বালুখালী থেকে ৫ লাখ ইয়াবাসহ মো. ছৈয়দুল আমিন (২৩) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব-১৫। এসময় ইয়াবা চালানে ব্যবহৃত ১টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। রোববার (৯ জানুয়ারি) দিবাগত রাত ২টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। আটক মো. ছৈয়দুল আমিন বালুখালী ক্যাম্প-৮ এর ব্লক বি/৭৪ এর বাসিন্দা মো. আমিনের ছেলে। মো. আবু সালাম চৌধুরী জানান, রোববার ইয়াবার একটি বড় চালান কুতুপালং, পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে ঢুকবে এমন গোপন সংবাদে অত্র এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। এরপর রাত সাড়ে ৮টায় ওই স্থানে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে বালুখালী ব্রীজের নিচ দিয়ে কয়েকটি বস্তা নিয়ে পার হতে দেখা যায়। এসময় র‍্যাবের অবস্থান বুঝতে পেরে তারা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ওই চক্রের ১জনকে আটক করা হয়। তার সহযোগী অজ্ঞাতনামা আরো ৫/৬ জন পালিয়ে যায়। তিনি জানান, আটক ব্যক্তির হেফাজতে থাকা বস্তা তল্লাশি করে ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পাচারের উদ্দেশ্যে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোরিক্সা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে পলাতকরাসহ এই চক্রটি দীর্ঘদিন যাবত উক্ত রুট ব্যবহার করে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা পাচার করে আসছে। আটক এবং পলাতকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×