হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৬ দিনেই ৯ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স! প্রবাসীদের আয়ে রেকর্ড গড়ছে বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন


ঢাকা, ৭ মে – চলতি মে মাসের প্রথম ছয় দিনেই দেশে ৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা হিসেবে যার পরিমাণ প্রায় ৯ হাজার ১৭৪ কোটি ৪০ লাখ টাকা। এই সময়ে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ১২ কোটি ৫৩ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান যে গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৬২ কোটি ৫০ লাখ ডলার। সেই তুলনায় এবার প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৬ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৮ কোটি ৫০ লাখ ডলার। পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের তুলনায় এই ক্ষেত্রে ১৯ দশমিক ৬০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

উল্লেখ্য যে গত এপ্রিলে দেশে রেমিট্যান্স এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। এছাড়া গত মার্চে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।

এর আগে জানুয়ারি মাসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার এবং ফেব্রুয়ারি মাসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স আসে।

এনএন/ ৭ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৬ দিনেই ৯ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স! প্রবাসীদের আয়ে রেকর্ড গড়ছে বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৬ দিনেই ৯ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স! প্রবাসীদের আয়ে রেকর্ড গড়ছে বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৭ মে – চলতি মে মাসের প্রথম ছয় দিনেই দেশে ৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা হিসেবে যার পরিমাণ প্রায় ৯ হাজার ১৭৪ কোটি ৪০ লাখ টাকা। এই সময়ে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ১২ কোটি ৫৩ লাখ ডলার।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান যে গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৬২ কোটি ৫০ লাখ ডলার। সেই তুলনায় এবার প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৬ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৮ কোটি ৫০ লাখ ডলার। পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের তুলনায় এই ক্ষেত্রে ১৯ দশমিক ৬০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।উল্লেখ্য যে গত এপ্রিলে দেশে রেমিট্যান্স এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। এছাড়া গত মার্চে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।এর আগে জানুয়ারি মাসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার এবং ফেব্রুয়ারি মাসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স আসে।এনএন/ ৭ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×