হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৬ মাসের মধ্যেই পাকিস্তানের কোচের পদ থেকে সরে গেলেন কার্স্টেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন


ইসলামবাদ, ২৮ অক্টোবর – নিয়োগের পর চার মাসও পেরোয়নি। এরইমাঝে পাকিস্তান ক্রিকেটের সাদা বলেন কোচের পদ থেকে সরে দাঁড়ালেন গ্যারি কার্স্টেন। পাকিস্তান ক্রিকেটে সাদা বলের নতুন অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের নাম ঘোষণার একদিন পরেই জানা গেল, পাকিস্তান ক্রিকেটে কোচের পদ থেকে সরে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এবং বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেন।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো তাদের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গুঞ্জন গ্যারি কার্স্টেনের বিদায়টা ছিল সময়ের ব্যাপার। রোববার পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। তবে সোমবার অস্ট্রেলিয়াগামী পাকিস্তান দলে কার্স্টেনের না থাকাই চূড়ান্ত করে দেয় সবকিছু।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

বেশকিছু ইস্যুতে সাম্প্রতিক সময়ে দলের ক্রিকেটারদের সঙ্গে একাধিক ইস্যুতেই মতবিরোধ ছিল ২০১১ সালের বিশ্বকাপজয়ী এই কোচের। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই ক্ষেত্রে কোনো ভূমিকা রাখেনি। তবে হাইপরফরম্যান্স দলের কোচ হিসেবে ডেভিড রিডকে নিয়োগের অনুরোধ করেছিলেন কার্স্টেন। পিসিবি সেই অনুরোধেও সায় দেয়নি। তার বদলে অন্য কিছু নাম প্রস্তাব করে বোর্ড। পিসিবির এমন সাড়ায় খানিক হতাশ কার্স্টেন।

এছাড়া চুড়ান্ত একাদশ বাছাইয়ে অধিনায়ক ও কোচের ক্ষমতা কেড়ে নেয়ার সিদ্ধান্তেও ক্ষুব্ধ হয়েছেন কোচ কার্স্টেন। দায়িত্ব নেয়ার চার মাসের মাথায় পাকিস্তানের সাদা বলের দলে এই বিষয়গুলোকে কেন্দ্র করে পরিস্থিতি অনেক জটিল বলে জানিয়েছে পাকিস্তানেরই বেশকিছু গণমাধ্যম।

চ্যাম্পিয়ন্স ট্রফির চার মাসেরও কম সময় বাকি থাকা অবস্থায় পিসিবিকে এখন সাদা বলের নতুন কোচ খুঁজতে হতে পারে। যদিও কোচ খোঁজার জন্য সময়টা মোটেই সুবিধাজনক না পাকিস্তানের জন্য। দুই দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে তারা। এর আগে কার্স্টেনের প্রস্থান পাকিস্তানের কাজটা নিশ্চিতভাবেই কঠিন করবে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৮ অক্টোবর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৬ মাসের মধ্যেই পাকিস্তানের কোচের পদ থেকে সরে গেলেন কার্স্টেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৬ মাসের মধ্যেই পাকিস্তানের কোচের পদ থেকে সরে গেলেন কার্স্টেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ২৮ অক্টোবর – নিয়োগের পর চার মাসও পেরোয়নি। এরইমাঝে পাকিস্তান ক্রিকেটের সাদা বলেন কোচের পদ থেকে সরে দাঁড়ালেন গ্যারি কার্স্টেন। পাকিস্তান ক্রিকেটে সাদা বলের নতুন অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের নাম ঘোষণার একদিন পরেই জানা গেল, পাকিস্তান ক্রিকেটে কোচের পদ থেকে সরে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এবং বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেন।ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো তাদের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গুঞ্জন গ্যারি কার্স্টেনের বিদায়টা ছিল সময়ের ব্যাপার। রোববার পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। তবে সোমবার অস্ট্রেলিয়াগামী পাকিস্তান দলে কার্স্টেনের না থাকাই চূড়ান্ত করে দেয় সবকিছু।বেশকিছু ইস্যুতে সাম্প্রতিক সময়ে দলের ক্রিকেটারদের সঙ্গে একাধিক ইস্যুতেই মতবিরোধ ছিল ২০১১ সালের বিশ্বকাপজয়ী এই কোচের। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই ক্ষেত্রে কোনো ভূমিকা রাখেনি। তবে হাইপরফরম্যান্স দলের কোচ হিসেবে ডেভিড রিডকে নিয়োগের অনুরোধ করেছিলেন কার্স্টেন। পিসিবি সেই অনুরোধেও সায় দেয়নি। তার বদলে অন্য কিছু নাম প্রস্তাব করে বোর্ড। পিসিবির এমন সাড়ায় খানিক হতাশ কার্স্টেন।এছাড়া চুড়ান্ত একাদশ বাছাইয়ে অধিনায়ক ও কোচের ক্ষমতা কেড়ে নেয়ার সিদ্ধান্তেও ক্ষুব্ধ হয়েছেন কোচ কার্স্টেন। দায়িত্ব নেয়ার চার মাসের মাথায় পাকিস্তানের সাদা বলের দলে এই বিষয়গুলোকে কেন্দ্র করে পরিস্থিতি অনেক জটিল বলে জানিয়েছে পাকিস্তানেরই বেশকিছু গণমাধ্যম।চ্যাম্পিয়ন্স ট্রফির চার মাসেরও কম সময় বাকি থাকা অবস্থায় পিসিবিকে এখন সাদা বলের নতুন কোচ খুঁজতে হতে পারে। যদিও কোচ খোঁজার জন্য সময়টা মোটেই সুবিধাজনক না পাকিস্তানের জন্য। দুই দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে তারা। এর আগে কার্স্টেনের প্রস্থান পাকিস্তানের কাজটা নিশ্চিতভাবেই কঠিন করবে।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ২৮ অক্টোবর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×