হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৭ জানুয়ারির নির্বাচনে সকল অংশীজন অর্থপূর্ণ এবং প্রকৃতভাবে অংশগ্রহণ করতে পারেনি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১০ জানুয়ারি ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন


ঢাকা, ১০ জানুয়ারি – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল এবং অংশীজনরা অর্থবহ ও উল্লেখযোগ্যভাবে অংশ নিতে পারেনি বলে মন্তব্য করেছে অস্ট্রেলিয়া। সদ্য সমাপ্ত নির্বাচনে সব পক্ষের অংশ নিতে না পারার ঘটনাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে দেশটি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে এই মন্তব্য করা হয়েছে।

এতে বলা হয়েছে, লাখ লাখ বাংলাদেশি ভোটার নির্বাচনের দিন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, আমরা এই বিষয়টিকে স্বাগত জানাই। তবে এটা দুঃখজনক যে, নির্বাচন এমন এক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে; যেখানে সব অংশীজন অর্থবহ এবং উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ করতে পারেনি।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

বিবৃতিতে আরও বলা হয়, ‘‘বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হিসেবে অস্ট্রেলিয়া নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা এবং রাজনৈতিক বিরোধী সদস্যদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বিগ্ন। অস্ট্রেলিয়া ধারাবাহিকভাবে বাংলাদেশের কাছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছে।’’

বিবৃতিতে অস্ট্রেলিয়ার সরকার মানবাধিকারের সুরক্ষা, আইনের শাসন এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে।

এতে বলা হয়, ঘনিষ্ঠ অংশীদার হিসেবে অস্ট্রেলিয়া একটি উন্মুক্ত, স্থিতিশীল, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক অঞ্চলের জন্য আমাদের অভিন্ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১০ জানুয়ারি ২০২৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৭ জানুয়ারির নির্বাচনে সকল অংশীজন অর্থপূর্ণ এবং প্রকৃতভাবে অংশগ্রহণ করতে পারেনি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৭ জানুয়ারির নির্বাচনে সকল অংশীজন অর্থপূর্ণ এবং প্রকৃতভাবে অংশগ্রহণ করতে পারেনি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১০ জানুয়ারি ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ জানুয়ারি – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল এবং অংশীজনরা অর্থবহ ও উল্লেখযোগ্যভাবে অংশ নিতে পারেনি বলে মন্তব্য করেছে অস্ট্রেলিয়া। সদ্য সমাপ্ত নির্বাচনে সব পক্ষের অংশ নিতে না পারার ঘটনাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে দেশটি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে এই মন্তব্য করা হয়েছে। এতে বলা হয়েছে, লাখ লাখ বাংলাদেশি ভোটার নির্বাচনের দিন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, আমরা এই বিষয়টিকে স্বাগত জানাই। তবে এটা দুঃখজনক যে, নির্বাচন এমন এক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে; যেখানে সব অংশীজন অর্থবহ এবং উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ করতে পারেনি। বিবৃতিতে আরও বলা হয়, ‘‘বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হিসেবে অস্ট্রেলিয়া নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা এবং রাজনৈতিক বিরোধী সদস্যদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বিগ্ন। অস্ট্রেলিয়া ধারাবাহিকভাবে বাংলাদেশের কাছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছে।’’ বিবৃতিতে অস্ট্রেলিয়ার সরকার মানবাধিকারের সুরক্ষা, আইনের শাসন এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে। এতে বলা হয়, ঘনিষ্ঠ অংশীদার হিসেবে অস্ট্রেলিয়া একটি উন্মুক্ত, স্থিতিশীল, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক অঞ্চলের জন্য আমাদের অভিন্ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১০ জানুয়ারি ২০২৪

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×