হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৮এপিবিএন’র অভিযানে দেড় লক্ষাধিক ইয়াবাসহ রোহিঙ্গা সাদেক গ্রেফতার!

ইমরান আল মাহমুদ,উখিয়া

ইমরান আল মাহমুদ,উখিয়া

বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১০ পূর্বাহ্ন

ইমরান আল মাহমুদ,উখিয়া:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১লাখ ৬৯হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।

বৃহস্পতিবার(১৭ ফেব্রুয়ারি) রাতে দেড়টায় বিপুল ইয়াবার চালান উদ্ধার সহ রোহিঙ্গা আটকের বিষয়টি নিশ্চিত করেন ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে ৮এপিবিএন পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খানের নির্দেশে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন তত্বাবধানে সঙ্গীয় ফোর্সরা ক্যাম্প-১০ এর জি-১৬ ব্লকের রোহিঙ্গা সাদেকের বসতঘরে অভিযান পরিচালনা করে একই ব্লকের মীর আহমদের ছেলে সাদেক হোসেন(২৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন জানান,গ্রেফতার সাদেক এর বসতঘরে বিশাল ইয়াবার চালান মজুদ আছে এরকম আগাম তথ্য ছিল। উক্ত সংবাদের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা সংশ্লিষ্ট এলাকায় সাদা পোষাকে অবস্থান নিয়ে রাত দেড়টায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন

ঢাকার বাইরে পাঁচ মেডিকেল কলেজে ক্যানসার ও জটিল রোগের চিকিৎসায় হচ্ছে নতুন ইনমাস

গ্রেফতার আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু করা হচ্ছে বলে জানান তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৮এপিবিএন’র অভিযানে দেড় লক্ষাধিক ইয়াবাসহ রোহিঙ্গা সাদেক গ্রেফতার!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৮এপিবিএন’র অভিযানে দেড় লক্ষাধিক ইয়াবাসহ রোহিঙ্গা সাদেক গ্রেফতার!

প্রতিবেদক: ইমরান আল মাহমুদ,উখিয়া | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১০ পূর্বাহ্ন
Print Image
ইমরান আল মাহমুদ,উখিয়া: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১লাখ ৬৯হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা। বৃহস্পতিবার(১৭ ফেব্রুয়ারি) রাতে দেড়টায় বিপুল ইয়াবার চালান উদ্ধার সহ রোহিঙ্গা আটকের বিষয়টি নিশ্চিত করেন ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন। তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে ৮এপিবিএন পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খানের নির্দেশে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন তত্বাবধানে সঙ্গীয় ফোর্সরা ক্যাম্প-১০ এর জি-১৬ ব্লকের রোহিঙ্গা সাদেকের বসতঘরে অভিযান পরিচালনা করে একই ব্লকের মীর আহমদের ছেলে সাদেক হোসেন(২৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন জানান,গ্রেফতার সাদেক এর বসতঘরে বিশাল ইয়াবার চালান মজুদ আছে এরকম আগাম তথ্য ছিল। উক্ত সংবাদের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা সংশ্লিষ্ট এলাকায় সাদা পোষাকে অবস্থান নিয়ে রাত দেড়টায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতার আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু করা হচ্ছে বলে জানান তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×