হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন


খাগড়াছড়ি, ০৫ অক্টোবর – জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের অবরোধে যে কোনো ধরনের নাশকতা রোধে খাগড়াছড়ি সদর উপজেলা ও খাগড়াছড়ি পৌরসভায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। আটদিন জারি থাকার পর আজ রোববার ভোর ৬টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

একই দিন গুইমারা থেকেও ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায় এবং জনগণের জান ও মালের ক্ষতিসাধনের আশঙ্কা থাকায় গত শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে ১৪৪ ধারা জারির আদেশ প্রত্যাহারের চাহিদা পাওয়া গেছে।

এ অবস্থায় রোববার ভোর ৬টা থেকে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ মোতাবেক ১৪৪ ধারা জারির আদেশ প্রত্যাহার করা হলো।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] খাগড়াছড়ি, ০৫ অক্টোবর – জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের অবরোধে যে কোনো ধরনের নাশকতা রোধে খাগড়াছড়ি সদর উপজেলা ও খাগড়াছড়ি পৌরসভায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। আটদিন জারি থাকার পর আজ রোববার ভোর ৬টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার হয়েছে।শনিবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।একই দিন গুইমারা থেকেও ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায় এবং জনগণের জান ও মালের ক্ষতিসাধনের আশঙ্কা থাকায় গত শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে ১৪৪ ধারা জারির আদেশ প্রত্যাহারের চাহিদা পাওয়া গেছে।এ অবস্থায় রোববার ভোর ৬টা থেকে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ মোতাবেক ১৪৪ ধারা জারির আদেশ প্রত্যাহার করা হলো। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×