হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৯০ ভাগ ভোট পেয়ে মিসরে আবার প্রেসিডেন্ট সিসি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


কায়রো, ১৮ ডিসেম্বর – আবদেল ফাত্তাহ আল-সিসি তৃতীয়বারের মতো মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেছেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনবহুল দেশটির নির্বাচন কর্মকর্তরা। খবর আলজাজিরার।

জাতীয় নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ থেকে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আল-সিসি ৮৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি ৩ কোটি ৯০ লাখের বেশি ভোট পেয়েছেন।

সংস্থাটির প্রধান হাজেম বাদাউয়ি বলেছেন, নির্বাচনের ৬৬ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে, যা নজিরবিহীন।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

গত এক দশক ধরে মিসরের ক্ষমতায় আল-সিসি। এবারের নির্বাচনে তিন প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। তবে তাদের কেউই হেভিওয়েট প্রার্থী ছিলেন না। এই তিন প্রার্থীর মধ্যে সবচেয়ে পরিচিত প্রার্থী প্রচারণায় বাধা এবং কয়েক ডজন সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

নির্বাচনে আল-সিসির নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজেম ওমর সাড়ে চার শতাংশ ভোট পেয়েছেন। তিনি রিপাবলিকান পিপলস পার্টি থেকে ভোট করেছেন। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ স্থান লাভ করেছেন বামপন্থি মিসরীয় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ফরিদ জাহরান এবং ওয়াফড পার্টির আবদেল-সানাদ ইয়ামামা।

২০১৩ সালে মিসরের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে ক্ষমতায় আসেন সাবেক সেনাপ্রধান আল-সিসি। এরপর ২০১৮ তিনি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। আগের দুটি নির্বাচনে তিনি ৯৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। আগামী এপ্রিলে নতুন মেয়াদ শুরু করবেন আল-সিসি।

সূত্র: কালবেলা
আইএ/ ১৮ ডিসেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৯০ ভাগ ভোট পেয়ে মিসরে আবার প্রেসিডেন্ট সিসি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৯০ ভাগ ভোট পেয়ে মিসরে আবার প্রেসিডেন্ট সিসি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কায়রো, ১৮ ডিসেম্বর – আবদেল ফাত্তাহ আল-সিসি তৃতীয়বারের মতো মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেছেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনবহুল দেশটির নির্বাচন কর্মকর্তরা। খবর আলজাজিরার। জাতীয় নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ থেকে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আল-সিসি ৮৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি ৩ কোটি ৯০ লাখের বেশি ভোট পেয়েছেন। সংস্থাটির প্রধান হাজেম বাদাউয়ি বলেছেন, নির্বাচনের ৬৬ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে, যা নজিরবিহীন। গত এক দশক ধরে মিসরের ক্ষমতায় আল-সিসি। এবারের নির্বাচনে তিন প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। তবে তাদের কেউই হেভিওয়েট প্রার্থী ছিলেন না। এই তিন প্রার্থীর মধ্যে সবচেয়ে পরিচিত প্রার্থী প্রচারণায় বাধা এবং কয়েক ডজন সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান। নির্বাচনে আল-সিসির নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজেম ওমর সাড়ে চার শতাংশ ভোট পেয়েছেন। তিনি রিপাবলিকান পিপলস পার্টি থেকে ভোট করেছেন। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ স্থান লাভ করেছেন বামপন্থি মিসরীয় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ফরিদ জাহরান এবং ওয়াফড পার্টির আবদেল-সানাদ ইয়ামামা। ২০১৩ সালে মিসরের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে ক্ষমতায় আসেন সাবেক সেনাপ্রধান আল-সিসি। এরপর ২০১৮ তিনি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। আগের দুটি নির্বাচনে তিনি ৯৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। আগামী এপ্রিলে নতুন মেয়াদ শুরু করবেন আল-সিসি। সূত্র: কালবেলাআইএ/ ১৮ ডিসেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×