হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৯৬ টাকা দরে ভারত থেকে এলো ৫৯৩ টন কাঁচা মরিচ – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৫ অক্টোবর – ভারত থেকে দুই দিনে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ৫৯৩ টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। প্রতি কেজির আমদানি মূল্য ৬০ টাকা এবং শুল্ক ৩৬ টাকা দিয়ে প্রতি কেজি ৯৬ টাকা করে পড়েছে।

জানা গেছে, আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল পর্যন্ত ভারত থেকে এসেছে ১০ টন ৯৫৬ কেজি কাঁচা মরিচ। গতকাল সোমবার এসেছে ৫৮১ টন ৯৭০ কেজি। এ নিয়ে গত দুই দিনে ৫৯৩ টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে।

বেনাপোল কাস্টমস থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, দেশের ২৮ জন আমদানিকারক গতকাল সোমবার প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করেন। প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা হিসাবে প্রতি কেজির আমদানি মূল্য ৬০ টাকা এবং শুল্ক ৩৬ টাকা।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, আজ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ১০ টন ৯৫৬ কেজি কাঁচা মরিচ বন্দরে প্রবেশ করেছে। এর আগে গতকাল সোমবার ৫০ ট্রাকে ৫৮১ টন ৯৭০ কেজি মরিচ আমদানি হয়। যা শুল্ক করাদি পরিশোধ করে আগেই মরিচ বোঝাই ট্রাক বন্দর এলাকা ত্যাগ করেছে।

দেশে কাঁচা মরিচের দাম বেশ কিছুদিন ধরেই আকাশ ছোঁয়া। তাই চাহিদা অনুযায়ী যোগান ঠিক রেখে বাজারে ভারসাম্য রক্ষার জন্য মরিচ আমদানি করা হচ্ছে।

বেনাপোল ও পেট্রাপোল বন্দর ভারতে দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে বন্ধ ছিল ৫ দিন। তাই সোমবার বন্দর সচল হওয়ায় একদিনেই ভারত থেকে ৫০টি ট্রাকে এসেছে প্রায় ৫৮২ টন কাঁচা মরিচ। আমদানিকারকরা ইতোমধ্যে বেনাপোল বন্দর থেকে পণ্যটির চালান খালাস করে নিয়ে গেছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৫ অক্টোবর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৯৬ টাকা দরে ভারত থেকে এলো ৫৯৩ টন কাঁচা মরিচ – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৯৬ টাকা দরে ভারত থেকে এলো ৫৯৩ টন কাঁচা মরিচ – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ অক্টোবর – ভারত থেকে দুই দিনে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ৫৯৩ টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। প্রতি কেজির আমদানি মূল্য ৬০ টাকা এবং শুল্ক ৩৬ টাকা দিয়ে প্রতি কেজি ৯৬ টাকা করে পড়েছে।জানা গেছে, আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল পর্যন্ত ভারত থেকে এসেছে ১০ টন ৯৫৬ কেজি কাঁচা মরিচ। গতকাল সোমবার এসেছে ৫৮১ টন ৯৭০ কেজি। এ নিয়ে গত দুই দিনে ৫৯৩ টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে।বেনাপোল কাস্টমস থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, দেশের ২৮ জন আমদানিকারক গতকাল সোমবার প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করেন। প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা হিসাবে প্রতি কেজির আমদানি মূল্য ৬০ টাকা এবং শুল্ক ৩৬ টাকা।বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, আজ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ১০ টন ৯৫৬ কেজি কাঁচা মরিচ বন্দরে প্রবেশ করেছে। এর আগে গতকাল সোমবার ৫০ ট্রাকে ৫৮১ টন ৯৭০ কেজি মরিচ আমদানি হয়। যা শুল্ক করাদি পরিশোধ করে আগেই মরিচ বোঝাই ট্রাক বন্দর এলাকা ত্যাগ করেছে।দেশে কাঁচা মরিচের দাম বেশ কিছুদিন ধরেই আকাশ ছোঁয়া। তাই চাহিদা অনুযায়ী যোগান ঠিক রেখে বাজারে ভারসাম্য রক্ষার জন্য মরিচ আমদানি করা হচ্ছে।বেনাপোল ও পেট্রাপোল বন্দর ভারতে দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে বন্ধ ছিল ৫ দিন। তাই সোমবার বন্দর সচল হওয়ায় একদিনেই ভারত থেকে ৫০টি ট্রাকে এসেছে প্রায় ৫৮২ টন কাঁচা মরিচ। আমদানিকারকরা ইতোমধ্যে বেনাপোল বন্দর থেকে পণ্যটির চালান খালাস করে নিয়ে গেছেন।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১৫ অক্টোবর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×