হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৯/১১-এর মতো হামলা চালিয়ে ইরানকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে: লারিজানি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন


তেহরান, ১৫ মার্চ – যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার অনুরূপ একটি ঘটনা ঘটিয়ে ইরানকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলী লারিজানি।

তিনি অভিযোগ করেছেন যে কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অনুসারী ও তার গ্যাংয়ের সদস্যরা ইরানের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের ছক কষছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

আলী লারিজানি বলেন, তিনি শুনতে পেরেছেন এপস্টেইন গ্যাংয়ের বাকি সদস্যরা ৯/১১ এর মতো একটি বড় ধরনের ঘটনা ঘটিয়ে তার দায়ভার ইরানের ওপর চাপানোর চেষ্টা করছে। একইসঙ্গে তিনি স্পষ্টভাবে জানান যে ইরান মৌলিকভাবেই এ ধরনের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধী। আমেরিকান জনগণের সঙ্গে ইরানের কোনো সরাসরি যুদ্ধ বা বিরোধ নেই বলেও তিনি উল্লেখ করেন।

সম্প্রতি মার্কিন সরকারের বিপুলসংখ্যক গোপন নথি প্রকাশিত হয়েছে। এসব নথিতে জেফরি এপস্টেইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের অনেক প্রভাবশালী ও ধনী ব্যক্তির সম্পর্কের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে এই অর্থলগ্নিকারী এপস্টেইনের সঙ্গে একাধিকবার ছবি তুললেও পরবর্তীতে তাকে বিকৃত মানসিকতার মানুষ হিসেবে আখ্যায়িত করেছিলেন। বছরের পর বছর ধরে অসংখ্য তরুণী ও কিশোরীকে যৌন নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল এপস্টেইনের বিরুদ্ধে।

বর্তমান প্রেক্ষাপটে তেহরান যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, ব্যবসায়িক এবং সামাজিক প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে এপস্টেইনের এই সম্পর্কের বিষয়টিকে আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৯/১১-এর মতো হামলা চালিয়ে ইরানকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে: লারিজানি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৯/১১-এর মতো হামলা চালিয়ে ইরানকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে: লারিজানি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১৫ মার্চ – যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার অনুরূপ একটি ঘটনা ঘটিয়ে ইরানকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলী লারিজানি।তিনি অভিযোগ করেছেন যে কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অনুসারী ও তার গ্যাংয়ের সদস্যরা ইরানের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের ছক কষছে।আলী লারিজানি বলেন, তিনি শুনতে পেরেছেন এপস্টেইন গ্যাংয়ের বাকি সদস্যরা ৯/১১ এর মতো একটি বড় ধরনের ঘটনা ঘটিয়ে তার দায়ভার ইরানের ওপর চাপানোর চেষ্টা করছে। একইসঙ্গে তিনি স্পষ্টভাবে জানান যে ইরান মৌলিকভাবেই এ ধরনের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধী। আমেরিকান জনগণের সঙ্গে ইরানের কোনো সরাসরি যুদ্ধ বা বিরোধ নেই বলেও তিনি উল্লেখ করেন।সম্প্রতি মার্কিন সরকারের বিপুলসংখ্যক গোপন নথি প্রকাশিত হয়েছে। এসব নথিতে জেফরি এপস্টেইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের অনেক প্রভাবশালী ও ধনী ব্যক্তির সম্পর্কের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে এই অর্থলগ্নিকারী এপস্টেইনের সঙ্গে একাধিকবার ছবি তুললেও পরবর্তীতে তাকে বিকৃত মানসিকতার মানুষ হিসেবে আখ্যায়িত করেছিলেন। বছরের পর বছর ধরে অসংখ্য তরুণী ও কিশোরীকে যৌন নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল এপস্টেইনের বিরুদ্ধে।বর্তমান প্রেক্ষাপটে তেহরান যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, ব্যবসায়িক এবং সামাজিক প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে এপস্টেইনের এই সম্পর্কের বিষয়টিকে আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×