হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ০৭:২২ অপরাহ্ন

কক্সবাজারের রামুতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ২৬ আগস্ট সকালে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিরঝিল এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তৈয়বুর রহমান বলেন, সোমবার রাতে আমান উল্লাহ খাবার শেষে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। সকালে বটতলী নাশিরমুখ স্থানে উঁচু একটি গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, এসময় যুবকের পরিহিত শার্টের পকেট থেকে কম্পিটারে টাইপ করে লেখা একটি চিরকুট পাওয়া যায়। এতে তার মৃত্যুর জন্যে এক তরুণীকে দায়ী করেছেন।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

আবুল কালাম নামের এক স্থানীয় বাসিন্দা জানান, স্থানীয় জনৈক তরুণীর সঙ্গে আমান উল্লাহ’র দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তবে এটি প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যা নাকি অন্য কোন কারণে ঘটেছে তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি কি কারণে ঘটেছে তা নিশ্চিত নয় এবং রহস্য উদঘাটনে পুলিশ খোঁজখবর নিচ্ছে বলে জানান ওসি তৈয়বুর রহমান।

তিনি জানান, যুবকের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামুতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামুতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ২৬ আগস্ট সকালে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিরঝিল এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তৈয়বুর রহমান বলেন, সোমবার রাতে আমান উল্লাহ খাবার শেষে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। সকালে বটতলী নাশিরমুখ স্থানে উঁচু একটি গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ওসি বলেন, এসময় যুবকের পরিহিত শার্টের পকেট থেকে কম্পিটারে টাইপ করে লেখা একটি চিরকুট পাওয়া যায়। এতে তার মৃত্যুর জন্যে এক তরুণীকে দায়ী করেছেন। আবুল কালাম নামের এক স্থানীয় বাসিন্দা জানান, স্থানীয় জনৈক তরুণীর সঙ্গে আমান উল্লাহ’র দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তবে এটি প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যা নাকি অন্য কোন কারণে ঘটেছে তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি কি কারণে ঘটেছে তা নিশ্চিত নয় এবং রহস্য উদঘাটনে পুলিশ খোঁজখবর নিচ্ছে বলে জানান ওসি তৈয়বুর রহমান। তিনি জানান, যুবকের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×