শিরোনাম ::
সীমান্তে পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে ফের গুলি বিনিময়, বাড়ছে উত্তেজনা পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন সরকারের প্রভাবশালীদের যোগসূত্র ছিল: জামায়াত আমির ভেনেজুয়েলা থেকে তেল আমদানি ও উৎপাদন বৃদ্ধি নিয়ে ট্রাম্পের বার্তা জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠার ঘৃণ্য অপচেষ্টা চলছে: সাদিক কায়েম ত্রয়োদশ সংসদ নির্বাচন: ১৫ মার্চের মধ্যে ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত, অধিকাংশের মৃত্যুর দায় ইসরায়েলের ভোলায় শিশু চুরির অভিযোগ মায়ের সাজানো নাটক, সন্তান মিলল খালার কাছে দেশকে বিনিয়োগবান্ধব ও ব্যবসা সহজীকরণের লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী মিয়ানমারে সামরিক বিমান হামলায় শিশুসহ নিহত ১৭ লঙ্কার সামনে ১৬৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

‎কুতুবদিয়ায় বাজার মনিটরিং, চার দোকানিকে জরিমানা

নজরুল ইসলাম, কুতুবদিয়া::
আপডেট: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

‎‎কুতুবদিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ সংরক্ষণে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

‎‎মঙ্গলবার দুপুরে উপজেলার ধুরুং বাজারে অভিযান চালানো হয়। এ সময় মূল্যতালিকা না টাঙানো, অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং পণ্যের সঠিক রসিদ সংরক্ষণ না করার অভিযোগে চারটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ‎‎অভিযানে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

‎‎অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলম। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

‎‎উপজেলা প্রশাসন জানায়, পবিত্র রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: