হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পূর্ব ডিআর কঙ্গোতে সন্ত্রাসী হামলায় নিহত অন্তত ৩৬

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১০ মার্চ ২০২৩, ০২:০৭ অপরাহ্ন


ব্রাজাভিল, ০৯ মার্চ – ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৩৬ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির পূর্বাঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

বৃহস্পতিবার (৯ মার্চ) স্থানীয় কর্মকর্তা ও একটি সামাজিক গ্রুপের প্রধান বলেন, মনে করা হচ্ছে হামলাকারীরা সশস্ত্র গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) সদস্য।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

দেশটির কিভু প্রদেশের বেনি শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মুখন্দি গ্রামকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এই এলাকাটিতে বিদ্রোহী কার্যক্রম অব্যাহত রয়েছে। তাই শৃঙ্খলা ফেরাতে ২০২১ সালের পর সেখানে সামরিক শাসন রয়েছে।

প্রাদেশিক গভর্নর ক্যারলি জানজু কাসিভাইটা এক টুইট বার্তায় বলেন, বুধবার রাতে শুরু হওয়া হামলায় অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সিভিল সোসাইটি গ্রুপের প্রধান মুম্বিরি লিমবাডু আরসেন নারী, শিশুসহ ৪৪ জনের মৃত্যুর কথা জানিয়েছে। তাছাড়া এখনো বেশ কিছু গ্রামবাসী নিখোঁজ রয়েছে।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/০৯ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পূর্ব ডিআর কঙ্গোতে সন্ত্রাসী হামলায় নিহত অন্তত ৩৬

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পূর্ব ডিআর কঙ্গোতে সন্ত্রাসী হামলায় নিহত অন্তত ৩৬

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১০ মার্চ ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ব্রাজাভিল, ০৯ মার্চ – ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৩৬ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির পূর্বাঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। খবর আল-জাজিরার। বৃহস্পতিবার (৯ মার্চ) স্থানীয় কর্মকর্তা ও একটি সামাজিক গ্রুপের প্রধান বলেন, মনে করা হচ্ছে হামলাকারীরা সশস্ত্র গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) সদস্য। দেশটির কিভু প্রদেশের বেনি শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মুখন্দি গ্রামকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এই এলাকাটিতে বিদ্রোহী কার্যক্রম অব্যাহত রয়েছে। তাই শৃঙ্খলা ফেরাতে ২০২১ সালের পর সেখানে সামরিক শাসন রয়েছে। প্রাদেশিক গভর্নর ক্যারলি জানজু কাসিভাইটা এক টুইট বার্তায় বলেন, বুধবার রাতে শুরু হওয়া হামলায় অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সিভিল সোসাইটি গ্রুপের প্রধান মুম্বিরি লিমবাডু আরসেন নারী, শিশুসহ ৪৪ জনের মৃত্যুর কথা জানিয়েছে। তাছাড়া এখনো বেশ কিছু গ্রামবাসী নিখোঁজ রয়েছে। সূত্র: জাগো নিউজএম ইউ/০৯ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×