হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আমি কাউকে অন্ধভাবে প্রতিপক্ষ মনে করি না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন


ঢাকা, ২৯ জুলাই – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সম্প্রতি ফেসবুকে সেনাবাহিনী এবং সেনাপ্রধানের ভূমিকায় ইতিবাচক মন্তব্য করে আলোচনায় আসেন। তার ওই স্ট্যাটাস ঘিরে নানা আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে সোমবার (২৮ জুলাই) আরেকটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি।

সারজিস জানান, গত সপ্তাহে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে কথা বলার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। তিনি লিখেছেন, “একটি পোস্টকে যেভাবে রাজনৈতিক ও আদর্শিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করা হলো, তা রীতিমতো অবাক করার বিষয়।”

আরও পড়ুন

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ আটক ২

তিনি আরও বলেন, “আমি কাউকে অন্ধভাবে প্রতিপক্ষ মনে করি না। যদি কারো ৯৯টি খারাপ দিক থাকে আর একটি ভালো দিক থাকে, আমি যেমন সমালোচনা করব তেমনি সেই একটি ভালো দিকের প্রশংসাও করব।”

আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ উল্লেখ করে সারজিস বলেন, “৫ আগস্টের পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা নিয়েও আমি কথা বলেছি, তা ভালো হোক বা খারাপ।”

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, “সেনাপ্রধান হোক কিংবা অন্য কেউ, বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট শাসক বা ২০১৩, ২০০৯ বা জুলাইয়ের মতো গণহত্যাকারীদের ফিরে আসার সুযোগ দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “আমি কারো মতো হয়ে চলব না। অনুগ্রহ করে আপনারা আপনাদের মতো করে আমাকে প্রত্যাশা করবেন না। আমি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলব। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে।”

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৯ জুলাই ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আমি কাউকে অন্ধভাবে প্রতিপক্ষ মনে করি না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আমি কাউকে অন্ধভাবে প্রতিপক্ষ মনে করি না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ জুলাই – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সম্প্রতি ফেসবুকে সেনাবাহিনী এবং সেনাপ্রধানের ভূমিকায় ইতিবাচক মন্তব্য করে আলোচনায় আসেন। তার ওই স্ট্যাটাস ঘিরে নানা আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে সোমবার (২৮ জুলাই) আরেকটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি।সারজিস জানান, গত সপ্তাহে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে কথা বলার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। তিনি লিখেছেন, “একটি পোস্টকে যেভাবে রাজনৈতিক ও আদর্শিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করা হলো, তা রীতিমতো অবাক করার বিষয়।”তিনি আরও বলেন, “আমি কাউকে অন্ধভাবে প্রতিপক্ষ মনে করি না। যদি কারো ৯৯টি খারাপ দিক থাকে আর একটি ভালো দিক থাকে, আমি যেমন সমালোচনা করব তেমনি সেই একটি ভালো দিকের প্রশংসাও করব।”আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ উল্লেখ করে সারজিস বলেন, “৫ আগস্টের পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা নিয়েও আমি কথা বলেছি, তা ভালো হোক বা খারাপ।”তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, “সেনাপ্রধান হোক কিংবা অন্য কেউ, বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট শাসক বা ২০১৩, ২০০৯ বা জুলাইয়ের মতো গণহত্যাকারীদের ফিরে আসার সুযোগ দেওয়া হবে না।”তিনি আরও বলেন, “আমি কারো মতো হয়ে চলব না। অনুগ্রহ করে আপনারা আপনাদের মতো করে আমাকে প্রত্যাশা করবেন না। আমি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলব। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে।”সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ২৯ জুলাই ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×