হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খালেদা জিয়াকে লন্ডন পাঠাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিএনপির ‘জরুরি’ চিঠি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন


ঢাকা, ২৯ জুলাই – বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাঠাতে চায় বিএনপি। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে একটি ‘অতি জরুরি’ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিটি গত রোববার (২৭ জুলাই) খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষর করে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে পাঠান।

আরও পড়ুন

গভীর রাতে তুরাগের সরকারি কোয়ার্টার থেকে গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

চিঠিতে উল্লেখ করা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেয়ার পরামর্শ দিয়েছেন। সেই প্রেক্ষিতে তাঁর সফরের জন্য ‘নোট ভারবাল’ ইস্যুর অনুরোধ জানানো হয়েছে। তাঁর সঙ্গে থাকা চার সফরসঙ্গীর নামও চিঠিতে উল্লেখ করা হয়েছে— এ বি এম আবদুস সাত্তার, মো. মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রুপা সিকদার।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বি এম আবদুস সাত্তার জানান, খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাই তাঁর জন্য নতুন করে ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চেয়ে আবেদন করা হয়েছে। এই প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে। তবে এখনো খালেদা জিয়ার লন্ডন যাত্রা চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।

এর আগে, চলতি বছরের মে মাসে যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফেরেন খালেদা জিয়া। দলের সূত্রে জানা গেছে, প্রয়োজনে তাঁকে আবারও লন্ডনে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। চিকিৎসা ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

খালেদা জিয়াকে লন্ডন পাঠাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিএনপির ‘জরুরি’ চিঠি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খালেদা জিয়াকে লন্ডন পাঠাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিএনপির ‘জরুরি’ চিঠি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ জুলাই – বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাঠাতে চায় বিএনপি। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে একটি ‘অতি জরুরি’ চিঠি পাঠানো হয়েছে।চিঠিটি গত রোববার (২৭ জুলাই) খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষর করে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে পাঠান।চিঠিতে উল্লেখ করা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেয়ার পরামর্শ দিয়েছেন। সেই প্রেক্ষিতে তাঁর সফরের জন্য ‘নোট ভারবাল’ ইস্যুর অনুরোধ জানানো হয়েছে। তাঁর সঙ্গে থাকা চার সফরসঙ্গীর নামও চিঠিতে উল্লেখ করা হয়েছে— এ বি এম আবদুস সাত্তার, মো. মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রুপা সিকদার।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বি এম আবদুস সাত্তার জানান, খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাই তাঁর জন্য নতুন করে ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চেয়ে আবেদন করা হয়েছে। এই প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে। তবে এখনো খালেদা জিয়ার লন্ডন যাত্রা চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।এর আগে, চলতি বছরের মে মাসে যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফেরেন খালেদা জিয়া। দলের সূত্রে জানা গেছে, প্রয়োজনে তাঁকে আবারও লন্ডনে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। চিকিৎসা ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×