হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কবে গ্রেফতার হবেন, নিজেই জানালেন ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৯ মার্চ ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ১৮ মার্চ – যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আগামী মঙ্গলবার তাকে গ্রেফতার করা হবে। ২০১৬ সালে প্রসিডেন্ট প্রার্থী হওয়ার সময় একটি ঘুষের বিষয় সামনে আসার পর তিনি এ কথা বলেছেন। খবর ফক্স নিউজের।

শনিবার (১৮ মার্চ) সকালে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইঙ্গিত দিয়ে বলেন, আমাকে মঙ্গলবার গ্রেফতার করা হবে।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

এদিকে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পর্ন তারকা স্টোরমি ডানিয়েলকে ওই সময় ঘুষ দেওয়ার জন্য মার্কিন প্রসিকিউটররা ট্রাম্পকে অভিযুক্ত করতে যাচ্ছে। এই খবর পাওয়ার পরই ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে এই পোস্ট করেন।

অন্যদিকে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট শুক্রবার দু’বছর পর ফেসবুক ও ইউটিউব ফিরে পেয়েছেন। নিষেধাজ্ঞা ওঠার পর অনুসারীদের উদ্দেশে ১২ সেকেন্ডের একটি নতুন ভিডিও পোস্ট দেন তিনি। ভিডিওর ক্যাপশনে বড় অক্ষরে লিখেছেন, ‘আই’ অ্যাম ব্যাক’।

যুক্তরাষ্ট্রে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার পর তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

রিপাবলিকান নেতা ট্রাম্পের (৭৬) ফেসবুকে ৩ কোটি ৪০ লাখ অনুসারী রয়েছে। ইউটিউবে রয়েছে ২৬ লক্ষ সাবস্ক্রাইবার।

এদিকে ইউটিউবও ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টের উপর থেকে বিধিনিষেধ তুলে নেয়ার কথা জানিয়েছে।

ফেসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করার সময়ে বলেছিল, তার আচরণ ছিল সংস্থাটির নিয়ম-কানুনের চরম লঙ্ঘন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৮ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কবে গ্রেফতার হবেন, নিজেই জানালেন ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কবে গ্রেফতার হবেন, নিজেই জানালেন ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৯ মার্চ ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৮ মার্চ – যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আগামী মঙ্গলবার তাকে গ্রেফতার করা হবে। ২০১৬ সালে প্রসিডেন্ট প্রার্থী হওয়ার সময় একটি ঘুষের বিষয় সামনে আসার পর তিনি এ কথা বলেছেন। খবর ফক্স নিউজের। শনিবার (১৮ মার্চ) সকালে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইঙ্গিত দিয়ে বলেন, আমাকে মঙ্গলবার গ্রেফতার করা হবে। এদিকে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পর্ন তারকা স্টোরমি ডানিয়েলকে ওই সময় ঘুষ দেওয়ার জন্য মার্কিন প্রসিকিউটররা ট্রাম্পকে অভিযুক্ত করতে যাচ্ছে। এই খবর পাওয়ার পরই ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে এই পোস্ট করেন। অন্যদিকে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট শুক্রবার দু’বছর পর ফেসবুক ও ইউটিউব ফিরে পেয়েছেন। নিষেধাজ্ঞা ওঠার পর অনুসারীদের উদ্দেশে ১২ সেকেন্ডের একটি নতুন ভিডিও পোস্ট দেন তিনি। ভিডিওর ক্যাপশনে বড় অক্ষরে লিখেছেন, ‘আই’ অ্যাম ব্যাক’। যুক্তরাষ্ট্রে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার পর তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রিপাবলিকান নেতা ট্রাম্পের (৭৬) ফেসবুকে ৩ কোটি ৪০ লাখ অনুসারী রয়েছে। ইউটিউবে রয়েছে ২৬ লক্ষ সাবস্ক্রাইবার। এদিকে ইউটিউবও ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টের উপর থেকে বিধিনিষেধ তুলে নেয়ার কথা জানিয়েছে। ফেসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করার সময়ে বলেছিল, তার আচরণ ছিল সংস্থাটির নিয়ম-কানুনের চরম লঙ্ঘন। সূত্র: জাগো নিউজআইএ/ ১৮ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×