হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু, চলবে ১১ আগস্ট পর্যন্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন


ঢাকা, ৩০ জুলাই – ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ বুধবার (৩০ জুলাই)। আবেদন চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত।

ভর্তির পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে এবং প্রতিটি কলেজকে নিজস্ব ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে। এবারের ভর্তি কার্যক্রমের জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

নতুন নীতিমালায় বলা হয়েছে, এ বছরও এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই ভর্তির সুযোগ দেওয়া হবে। কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। ভর্তির জন্য শিক্ষার্থীদের সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত ব্যয় হতে পারে। এই ব্যয়ের মধ্যে কলেজভেদে ভর্তি ও সেশন ফি, রেজিস্ট্রেশন সংক্রান্ত বোর্ড ফি এবং রেড ক্রিসেন্ট, ক্রীড়া ও অন্যান্য ফি অন্তর্ভুক্ত রয়েছে।

নীতিমালায় অঞ্চলভেদে ফি নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগরীর নন-এমপিও ইংরেজি ভার্সন কলেজে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা ফি নেওয়া যাবে, যেখানে উপজেলা পর্যায়ে এমপিওভুক্ত কলেজের বাংলা ভার্সনের জন্য সর্বনিম্ন ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত ফি নেওয়া যাবে না এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবশ্যই রশিদের মাধ্যমে ফি আদায় করতে হবে।

আবেদনের যোগ্যতা নির্ধারণ করে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী ২০২৩, ২০২৪ বা ২০২৫ সালের মধ্যে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা আবেদন করতে পারবেন। বিদেশি বোর্ডের ফলের ভিত্তিতেও ভর্তি হতে পারবে, তবে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন সাপেক্ষে।

নিজ কলেজে এসএসসি পাস করা শিক্ষার্থীরা নির্ধারিত বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি হতে পারবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের আসন পূরণ হওয়ার পর অবশিষ্ট আসনে বাইরের শিক্ষার্থীদের ভর্তি করা যাবে।

ভর্তির পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে এবং প্রতিটি কলেজকে নিজস্ব ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে। বোর্ডের অনুমতি ছাড়া কোনো শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া বা অন্য কলেজে ভর্তি নেওয়া যাবে না। ছাড়পত্র ও ভর্তিসংক্রান্ত তথ্য বোর্ডে জমা দিতে হবে ১৫ দিনের মধ্যে।

নতুন নীতিমালায় আরও বলা হয়েছে, কোনো অনুমোদনহীন ক্যাম্পাস বা অননুমোদিত বিষয়ে ভর্তি কার্যক্রম চালালে সংশ্লিষ্ট কলেজের স্বীকৃতি ও এমপিও বাতিল করা হবে। সরকারি কলেজের ক্ষেত্রেও নীতিমালা লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী ৪৫ কর্মদিবসের মধ্যে আবেদন গ্রহণ, মেধা তালিকা প্রকাশ, ভর্তি সম্পন্ন ও ক্লাস শুরুর কার্যক্রম শেষ করতে হবে।

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু, চলবে ১১ আগস্ট পর্যন্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু, চলবে ১১ আগস্ট পর্যন্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ জুলাই – ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ বুধবার (৩০ জুলাই)। আবেদন চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত।ভর্তির পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে এবং প্রতিটি কলেজকে নিজস্ব ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে। এবারের ভর্তি কার্যক্রমের জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।নতুন নীতিমালায় বলা হয়েছে, এ বছরও এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই ভর্তির সুযোগ দেওয়া হবে। কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। ভর্তির জন্য শিক্ষার্থীদের সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত ব্যয় হতে পারে। এই ব্যয়ের মধ্যে কলেজভেদে ভর্তি ও সেশন ফি, রেজিস্ট্রেশন সংক্রান্ত বোর্ড ফি এবং রেড ক্রিসেন্ট, ক্রীড়া ও অন্যান্য ফি অন্তর্ভুক্ত রয়েছে।নীতিমালায় অঞ্চলভেদে ফি নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগরীর নন-এমপিও ইংরেজি ভার্সন কলেজে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা ফি নেওয়া যাবে, যেখানে উপজেলা পর্যায়ে এমপিওভুক্ত কলেজের বাংলা ভার্সনের জন্য সর্বনিম্ন ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত ফি নেওয়া যাবে না এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবশ্যই রশিদের মাধ্যমে ফি আদায় করতে হবে।আবেদনের যোগ্যতা নির্ধারণ করে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী ২০২৩, ২০২৪ বা ২০২৫ সালের মধ্যে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা আবেদন করতে পারবেন। বিদেশি বোর্ডের ফলের ভিত্তিতেও ভর্তি হতে পারবে, তবে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন সাপেক্ষে।নিজ কলেজে এসএসসি পাস করা শিক্ষার্থীরা নির্ধারিত বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি হতে পারবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের আসন পূরণ হওয়ার পর অবশিষ্ট আসনে বাইরের শিক্ষার্থীদের ভর্তি করা যাবে।ভর্তির পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে এবং প্রতিটি কলেজকে নিজস্ব ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে। বোর্ডের অনুমতি ছাড়া কোনো শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া বা অন্য কলেজে ভর্তি নেওয়া যাবে না। ছাড়পত্র ও ভর্তিসংক্রান্ত তথ্য বোর্ডে জমা দিতে হবে ১৫ দিনের মধ্যে।নতুন নীতিমালায় আরও বলা হয়েছে, কোনো অনুমোদনহীন ক্যাম্পাস বা অননুমোদিত বিষয়ে ভর্তি কার্যক্রম চালালে সংশ্লিষ্ট কলেজের স্বীকৃতি ও এমপিও বাতিল করা হবে। সরকারি কলেজের ক্ষেত্রেও নীতিমালা লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী ৪৫ কর্মদিবসের মধ্যে আবেদন গ্রহণ, মেধা তালিকা প্রকাশ, ভর্তি সম্পন্ন ও ক্লাস শুরুর কার্যক্রম শেষ করতে হবে।  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×