হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশকে পশ্চিমবঙ্গের মৎস্য সংগঠন ব্যবসায়ীদের চিঠি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন


ঢাকা, ৩০ জুলাই – দুর্গাপূজায় ভারতে ইলিশের চাহিদা থাকে ব্যাপক। এ উপলক্ষ্যে বেশ কয়েক বছর ধরে দেশটিতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ। কিন্তু দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারতে ইলিশ রপ্তানি এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

এমন পরিস্থিতিতে ইলিশ চেয়ে অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ীদের সংগঠন। মঙ্গলবার (২৯ জুলাই) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে ইলিশ চেয়ে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের ‘ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

গত বছর দুর্গাপূজায় ইলিশ পাঠানোর জন্য় পররাষ্ট্র উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চিঠিতে লেখা হয়েছে, অত্যন্ত বিনীত ও শ্রদ্ধার সঙ্গে আপনাকে জানানো যাচ্ছে যে, গত বছর আপনার হস্তক্ষেপে ভারতে ২৪২০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছিল। পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার মৎস্য প্রেমীদের জন্য একটি সুস্বাদু খাবার।

এতে আরও লেখা হয়েছে, দুর্গাপূজা-২০২৫ এর কাউন্টডাউন শুরু হওয়ায় আমরা আপনাকে আসন্ন দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য এ বছর দুর্গাপূজা ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে পড়েছে।

চিঠিতে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা আরও লিখেছেন, গত বছর আপনার অফিস কর্তৃক প্রদত্ত ২৪২০ টন ইলিশ মাছের মধ্যে মাত্র ৫৭৭ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা সম্ভব হয়েছিল। তার আগের বছর ২০২৩ সালে ৩,৯৫০ টনের মধ্যে মাত্র ৫৮৭ টন, ২০২২ সালে ২,৯০০ মেট্রিক টনের মধ্যে ১,৩০০ টন এবং ২০২১ সালে ৪,৬০০ টনের মধ্যে ১২০০ টন ইলিশ মাছ রপ্তানি করা হয়েছিল।

অনুমোদিত ইলিশ মাছের সম্পূর্ণ পরিমাণ না আসার কারণে পশ্চিমবঙ্গের ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনে’র পক্ষ থেকে কিছুটা আক্ষেপও প্রকাশ করা হয়েছে চিঠিতে।

‘ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনে’র সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, প্রায় প্রতি বছরই আমরা অনুমোদিত ইলিশ মাছের সম্পূর্ণ পরিমাণ গ্রহণ করতে ব্যর্থ হই, কারণ রপ্তানি পারমিটগুলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে। যেমন ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে সম্পূর্ণ পরিমাণ রপ্তানি করতে হয়। এত বিশাল পরিমাণ রপ্তানির জন্য এ সময়সীমা আসলে যথেষ্ট নয়। তাই আপনার কাছে আমাদের অনুরোধ, দয়া করে কোনো সময়সীমা ছাড়াই ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার কথা বিবেচনা করা হোক।

চিঠিতে অন্তর্বর্তী সরকারের এক বছর সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানিয়েছে ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’।

বর্তমান সরকারের আমলে ভারতের সঙ্গে আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের প্রত্যাশা ব্যক্ত করেছে ব্যবসায়ীদের এ সংগঠন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩০ জুলাই ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশকে পশ্চিমবঙ্গের মৎস্য সংগঠন ব্যবসায়ীদের চিঠি first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশকে পশ্চিমবঙ্গের মৎস্য সংগঠন ব্যবসায়ীদের চিঠি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশকে পশ্চিমবঙ্গের মৎস্য সংগঠন ব্যবসায়ীদের চিঠি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ জুলাই – দুর্গাপূজায় ভারতে ইলিশের চাহিদা থাকে ব্যাপক। এ উপলক্ষ্যে বেশ কয়েক বছর ধরে দেশটিতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ। কিন্তু দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারতে ইলিশ রপ্তানি এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে ইলিশ চেয়ে অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ীদের সংগঠন। মঙ্গলবার (২৯ জুলাই) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে ইলিশ চেয়ে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের ‘ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’। গত বছর দুর্গাপূজায় ইলিশ পাঠানোর জন্য় পররাষ্ট্র উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চিঠিতে লেখা হয়েছে, অত্যন্ত বিনীত ও শ্রদ্ধার সঙ্গে আপনাকে জানানো যাচ্ছে যে, গত বছর আপনার হস্তক্ষেপে ভারতে ২৪২০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছিল। পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার মৎস্য প্রেমীদের জন্য একটি সুস্বাদু খাবার। এতে আরও লেখা হয়েছে, দুর্গাপূজা-২০২৫ এর কাউন্টডাউন শুরু হওয়ায় আমরা আপনাকে আসন্ন দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য এ বছর দুর্গাপূজা ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে পড়েছে। চিঠিতে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা আরও লিখেছেন, গত বছর আপনার অফিস কর্তৃক প্রদত্ত ২৪২০ টন ইলিশ মাছের মধ্যে মাত্র ৫৭৭ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা সম্ভব হয়েছিল। তার আগের বছর ২০২৩ সালে ৩,৯৫০ টনের মধ্যে মাত্র ৫৮৭ টন, ২০২২ সালে ২,৯০০ মেট্রিক টনের মধ্যে ১,৩০০ টন এবং ২০২১ সালে ৪,৬০০ টনের মধ্যে ১২০০ টন ইলিশ মাছ রপ্তানি করা হয়েছিল। অনুমোদিত ইলিশ মাছের সম্পূর্ণ পরিমাণ না আসার কারণে পশ্চিমবঙ্গের ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনে’র পক্ষ থেকে কিছুটা আক্ষেপও প্রকাশ করা হয়েছে চিঠিতে। ‘ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনে’র সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, প্রায় প্রতি বছরই আমরা অনুমোদিত ইলিশ মাছের সম্পূর্ণ পরিমাণ গ্রহণ করতে ব্যর্থ হই, কারণ রপ্তানি পারমিটগুলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে। যেমন ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে সম্পূর্ণ পরিমাণ রপ্তানি করতে হয়। এত বিশাল পরিমাণ রপ্তানির জন্য এ সময়সীমা আসলে যথেষ্ট নয়। তাই আপনার কাছে আমাদের অনুরোধ, দয়া করে কোনো সময়সীমা ছাড়াই ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার কথা বিবেচনা করা হোক। চিঠিতে অন্তর্বর্তী সরকারের এক বছর সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানিয়েছে ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’। বর্তমান সরকারের আমলে ভারতের সঙ্গে আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের প্রত্যাশা ব্যক্ত করেছে ব্যবসায়ীদের এ সংগঠন। সূত্র: ঢাকা পোস্ট এনএন/ ৩০ জুলাই ২০২৫সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশকে পশ্চিমবঙ্গের মৎস্য সংগঠন ব্যবসায়ীদের চিঠি first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×