হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাই: ডিবি পুলিশের হাতে আটক – ৫

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন




শাহেদ হোছাইন মুবিন :

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

কক্সবাজার বেড়াতে আসা দুই পর্যটককে মারধর ও ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ ছিনতাইকারীকে আটক করেছে ডিবি পুলিশ।

শনিবার রাতে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সাংস্কৃতিক কেন্দ্রের পাশ থেকে তাদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত টিপ ছুরি, মোটর সাইকেল এবং লুট করা মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন চৌফলদন্দী এলাকার মো বেলাল এর ছেলে আশরাফ উদ্দিন আরিফ,টেকপাড়া এলাকার মো: ফরিদ এর ছেলে ইরফান ফারদিন প্রকাশ ইরফান মাহমুদ, মধ্যম বাহারছড়া এলাকার এমএ বাদশা ছেলে তাসনিমুল হাসান নাবিল,মোঃ গিয়াস উদ্দিন এর ছেলে মোঃ সাঈদ, নাছির উদ্দিন এর ছেলে মোঃ আবরার উদ্দিন।

জানা যায়- ঢাকা ধামরাই সূয়াপুর এলাকার ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে গত ১৬ মার্চ প্রায় ৯০ জনের একটি দল কক্সবাজারে বেড়াতে আসেন। এরমধ্যে শুভ দে ও মো. আতিক হাসান গত ১৮ মার্চ রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের রাস্তা দিয়ে ঘুরতে যান। ওই সময় দুটি মোটর সাইকেল যোগে ৫ জন ছিনতাইকারী তাদের পথ গতিরোধ করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাদের মারধর ও ছুরিকাঘাত করে দুটি মোবাইল সেট ও কিছু নগদ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে বিষয়টি কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে অবগত করলে শনিবার (১৮ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ। এই ঘটনায় পর্যটক আতিক হাসান কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আহমেদ নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন- শনিবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৫ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি, দুটি মোটর সাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগি শুভ দের পিতা স্বাগতম চন্দ্র দে বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেন ।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাই: ডিবি পুলিশের হাতে আটক – ৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাই: ডিবি পুলিশের হাতে আটক – ৫

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] শাহেদ হোছাইন মুবিন : কক্সবাজার বেড়াতে আসা দুই পর্যটককে মারধর ও ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ ছিনতাইকারীকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সাংস্কৃতিক কেন্দ্রের পাশ থেকে তাদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত টিপ ছুরি, মোটর সাইকেল এবং লুট করা মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন চৌফলদন্দী এলাকার মো বেলাল এর ছেলে আশরাফ উদ্দিন আরিফ,টেকপাড়া এলাকার মো: ফরিদ এর ছেলে ইরফান ফারদিন প্রকাশ ইরফান মাহমুদ, মধ্যম বাহারছড়া এলাকার এমএ বাদশা ছেলে তাসনিমুল হাসান নাবিল,মোঃ গিয়াস উদ্দিন এর ছেলে মোঃ সাঈদ, নাছির উদ্দিন এর ছেলে মোঃ আবরার উদ্দিন। জানা যায়- ঢাকা ধামরাই সূয়াপুর এলাকার ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে গত ১৬ মার্চ প্রায় ৯০ জনের একটি দল কক্সবাজারে বেড়াতে আসেন। এরমধ্যে শুভ দে ও মো. আতিক হাসান গত ১৮ মার্চ রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের রাস্তা দিয়ে ঘুরতে যান। ওই সময় দুটি মোটর সাইকেল যোগে ৫ জন ছিনতাইকারী তাদের পথ গতিরোধ করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাদের মারধর ও ছুরিকাঘাত করে দুটি মোবাইল সেট ও কিছু নগদ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে বিষয়টি কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে অবগত করলে শনিবার (১৮ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ। এই ঘটনায় পর্যটক আতিক হাসান কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আহমেদ নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন- শনিবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৫ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি, দুটি মোটর সাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগি শুভ দের পিতা স্বাগতম চন্দ্র দে বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেন । [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×