কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যায় অভিযান চালিয়ে ১৬হাজার পিস এমফিটামিন ইয়াবাসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)।
মঙ্গলবার(২৮ ডিসেম্বর) বিকেলে টেকনাফ বিশেষ জোন’র অভিযানে হলদিয়া পালং ৩নং ওয়ার্ডের নতুন বাজার এলাকার মো. ইমরান কে আটক করা হয়। আটকের সত্যতা নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
🔗 আরও পড়ুন:
আরও পড়ুন
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২
- যুক্তরাজ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে বৈঠক করলেন সুদানের প্রধানমন্ত্রী কামিল ইদ্রিস
- উখিয়ায় ৭ হাজার জাল টাকাসহ রোহিঙ্গা ও স্থানীয় যুবক আটক




মন্তব্য করুন