হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে ত্রাস সৃষ্টির নায়ক সেই আমিনুল মোস্তফা গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৩ এপ্রিল ২০২৩, ১২:২১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে ২বছরের সাজাসহ ৫টি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আমিনুল মোস্তফা (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২২এপ্রিল) রাত ১০ টার দিকে চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে মুছারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামী আমিনুল মোস্তফা ওই এলাকার মৃত হেদায়েত আলীর ছেলে।

চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের মুছারপাড়া এলাকার মৃত হেদায়েত আলীর ছেলে আমিনুল মোস্তফার বিরুদ্ধে ঢেমুশিয়া মুছারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে তালা লাগানো , শিক্ষকদের মারধর ও শারীরিক লাঞ্ছিত এবং অস্ত্র উঁচিয়ে ত্রাস সৃষ্টির মাধ্যমে শিক্ষার পরিবেশ ভন্ডুলসহ বিভিন্ন অপরাধ সংঘটিত ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে।
তার মধ্যে একটি মামলায় আদালত তাকে দুইবছরের সাজা দিয়েছেন। এছাড়াও ৫টি মামলায় আদালত আসামি আমিনুল মোস্তফার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

পুলিশ জানিয়েছে, আদালত থেকে ওয়ারেন্ট জারি হলেও আসামি আমিনুল মোস্তফা দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে পলাতক ছিলেন। এই অবস্থায় ঈদের দিন (শনিবার) ২২ এপ্রিল আসামি আমিনুল মোস্তফা এলাকায় অবস্থান করছেন গোপন সংবাদে খবর পেয়ে চকরিয়া থানার এসআই মেহেদী হাসান ও এএসআই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে পুলিশদল অভিযান চালিয়ে আসামি আমিনুল মোস্তফাকে গ্রেফতার করতে সক্ষম হন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি আমিনুল মোস্তফা একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। দীর্ঘদিন ধরে সে নিজের আধিপত্য বিস্তার ঘটাতে স্থানীয় ঢেমুশিয়া মুছারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ত্রাসের রাজত্ব চালিয়ে আসছে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীর উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে।

এসব ঘটনায় ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি ও শিক্ষকরা তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রুজু করেছেন। তার মধ্যে একটি মামলায় আদালত তাকে দুইবছরের সাজা দিয়েছেন। অপর পাঁচটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছে।

ওসি আরও বলেন, দীর্ঘদিন পলাতক থাকলেও অভিযুক্ত আসামি আমিনুল মোস্তফা এলাকায় অবস্থান করছেন গোপন সংবাদে নিশ্চিত হয়ে পুলিশ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। তাকে রোববার আদালতে পাঠানো হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে ত্রাস সৃষ্টির নায়ক সেই আমিনুল মোস্তফা গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে ত্রাস সৃষ্টির নায়ক সেই আমিনুল মোস্তফা গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৩ এপ্রিল ২০২৩, ১২:২১ পূর্বাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:: কক্সবাজারের চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে ২বছরের সাজাসহ ৫টি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আমিনুল মোস্তফা (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২২এপ্রিল) রাত ১০ টার দিকে চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে মুছারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামী আমিনুল মোস্তফা ওই এলাকার মৃত হেদায়েত আলীর ছেলে। চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের মুছারপাড়া এলাকার মৃত হেদায়েত আলীর ছেলে আমিনুল মোস্তফার বিরুদ্ধে ঢেমুশিয়া মুছারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে তালা লাগানো , শিক্ষকদের মারধর ও শারীরিক লাঞ্ছিত এবং অস্ত্র উঁচিয়ে ত্রাস সৃষ্টির মাধ্যমে শিক্ষার পরিবেশ ভন্ডুলসহ বিভিন্ন অপরাধ সংঘটিত ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে। তার মধ্যে একটি মামলায় আদালত তাকে দুইবছরের সাজা দিয়েছেন। এছাড়াও ৫টি মামলায় আদালত আসামি আমিনুল মোস্তফার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। পুলিশ জানিয়েছে, আদালত থেকে ওয়ারেন্ট জারি হলেও আসামি আমিনুল মোস্তফা দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে পলাতক ছিলেন। এই অবস্থায় ঈদের দিন (শনিবার) ২২ এপ্রিল আসামি আমিনুল মোস্তফা এলাকায় অবস্থান করছেন গোপন সংবাদে খবর পেয়ে চকরিয়া থানার এসআই মেহেদী হাসান ও এএসআই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে পুলিশদল অভিযান চালিয়ে আসামি আমিনুল মোস্তফাকে গ্রেফতার করতে সক্ষম হন। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি আমিনুল মোস্তফা একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। দীর্ঘদিন ধরে সে নিজের আধিপত্য বিস্তার ঘটাতে স্থানীয় ঢেমুশিয়া মুছারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ত্রাসের রাজত্ব চালিয়ে আসছে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীর উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। এসব ঘটনায় ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি ও শিক্ষকরা তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রুজু করেছেন। তার মধ্যে একটি মামলায় আদালত তাকে দুইবছরের সাজা দিয়েছেন। অপর পাঁচটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছে। ওসি আরও বলেন, দীর্ঘদিন পলাতক থাকলেও অভিযুক্ত আসামি আমিনুল মোস্তফা এলাকায় অবস্থান করছেন গোপন সংবাদে নিশ্চিত হয়ে পুলিশ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। তাকে রোববার আদালতে পাঠানো হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×