হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইউক্রেন যুদ্ধে বিবিসি’র সাবেক সাংবাদিক নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৯ এপ্রিল ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন


কিয়েভ, ২৯ এপ্রিল – বিবিসি’র ইউক্রেন নিউজের সাবেক সাংবাদিক ওলেক্সান্দর বন্দারেঙ্কো যুদ্ধের সম্মুখসারিতে দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন। খবর বিবিসির।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পুরোদস্তুর আগ্রাসনের শুরুতে বন্দারেঙ্কো দেশটির আঞ্চলিক প্রতিরক্ষায় স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছিলেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

যোগাযোগ বিশেষজ্ঞ এবং গণমাধ্যম প্রশিক্ষক হিসেবে কাজ করা ছাড়াও পরে সামরিক বাহিনীর হয়েও কাজ করেছিলেন তিনি। বন্দারেঙ্কো কিভাবে মারা গেলেন সে সম্পর্কে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি।

তার ঘনিষ্ঠ বন্ধুরা কেবল বলেছেন, লড়াইয়ের মধ্যে পড়ে বন্দারেঙ্কোর মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে বন্ধু-বান্ধব, বিবিসি’র সাবেক সহকর্মীরাসহ ইউক্রেনের গণমাধ্যমগুলোও।

সাশা বা সাশকো নামে পরিচিত ছিলেন বন্দারেঙ্কো। তিনি ছিলেন মূলত পূর্ব ইউক্রেনের লুহানস্কের বাসিন্দা।

২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বিবিসি’র ইউক্রেন নিউজ সার্ভিসের প্রতিবেদক, উপস্থাপক এবং কিয়েভ থেকে সম্প্রচারিত রেডিও প্রোগ্রামের সম্পাদক হিসেবে কাজ করেছিলেন।

পরে তিনি বিবিসি ছেড়ে অন্য গণমাধ্যমে কাজ করেন। ইউক্রেন যুদ্ধে বন্দারেঙ্কোর মতো আরও অনেক সাংবাদিকই প্রাণ হারিয়েছেন।

সূত্র: যুগান্তর
এম ইউ/২৯ এপ্রিল ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইউক্রেন যুদ্ধে বিবিসি’র সাবেক সাংবাদিক নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইউক্রেন যুদ্ধে বিবিসি’র সাবেক সাংবাদিক নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৯ এপ্রিল ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কিয়েভ, ২৯ এপ্রিল – বিবিসি’র ইউক্রেন নিউজের সাবেক সাংবাদিক ওলেক্সান্দর বন্দারেঙ্কো যুদ্ধের সম্মুখসারিতে দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন। খবর বিবিসির। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পুরোদস্তুর আগ্রাসনের শুরুতে বন্দারেঙ্কো দেশটির আঞ্চলিক প্রতিরক্ষায় স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছিলেন। যোগাযোগ বিশেষজ্ঞ এবং গণমাধ্যম প্রশিক্ষক হিসেবে কাজ করা ছাড়াও পরে সামরিক বাহিনীর হয়েও কাজ করেছিলেন তিনি। বন্দারেঙ্কো কিভাবে মারা গেলেন সে সম্পর্কে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি। তার ঘনিষ্ঠ বন্ধুরা কেবল বলেছেন, লড়াইয়ের মধ্যে পড়ে বন্দারেঙ্কোর মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে বন্ধু-বান্ধব, বিবিসি’র সাবেক সহকর্মীরাসহ ইউক্রেনের গণমাধ্যমগুলোও। সাশা বা সাশকো নামে পরিচিত ছিলেন বন্দারেঙ্কো। তিনি ছিলেন মূলত পূর্ব ইউক্রেনের লুহানস্কের বাসিন্দা। ২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বিবিসি’র ইউক্রেন নিউজ সার্ভিসের প্রতিবেদক, উপস্থাপক এবং কিয়েভ থেকে সম্প্রচারিত রেডিও প্রোগ্রামের সম্পাদক হিসেবে কাজ করেছিলেন। পরে তিনি বিবিসি ছেড়ে অন্য গণমাধ্যমে কাজ করেন। ইউক্রেন যুদ্ধে বন্দারেঙ্কোর মতো আরও অনেক সাংবাদিকই প্রাণ হারিয়েছেন। সূত্র: যুগান্তরএম ইউ/২৯ এপ্রিল ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×