হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, মা ও নবজাতকসহ নিহত ৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১১ মে ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


সাতক্ষীরা, ১০ মে – খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুর শ্মশান এলাকায় তেলবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নবজাতক মেয়ে ও বড় জামাইসহ মা নিহত হয়েছেন।

নিহতরা হলেন, আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আলাউল গাইনের স্ত্রী তানজিলা খাতুন (৪০), তার সদ্য ভূমিষ্টজাত মেয়ে ও বড় জামাতা সদর উপজেলার নারায়নপুর গ্রামের বেলাল হোসেন ডালিম (২৮) ।

আরও পড়ুন

সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার, চালু করতে কাজ করছে ইসি

নিহতের স্বামী আলাউল গাইন জানান, নিজ বাড়িতে মঙ্গলবার মেয়ে সন্তান প্রসব করেন তানজিলা খাতুন। তবে মেয়ে ব্যাপক অসুস্থ হয়ে পড়ায় অ্যাম্বুলেন্সযোগে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছিল মা ও মেয়েকে। পথিমধ্যে মির্জাপুরে দুর্ঘটনার কবলে পড়ে বড় জামাতাসহ তারা মারা যান।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান,বিকেল সাড়ে তিনটার দিকে সাতক্ষীরাগামী মেঘনা কোম্পানির একটি তেলবাহী ট্রাক ও খুলনাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের ওসি শওকত হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে মা ও নবজাতকের মৃত্যু হয়। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে জামাতা ডালিমের মৃত্যু হয়। এছাড়া অ্যাম্বুলেন্সের চালকসহ কমপক্ষে ৪জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ২জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ১০ মে ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, মা ও নবজাতকসহ নিহত ৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, মা ও নবজাতকসহ নিহত ৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মে ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সাতক্ষীরা, ১০ মে – খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুর শ্মশান এলাকায় তেলবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নবজাতক মেয়ে ও বড় জামাইসহ মা নিহত হয়েছেন। নিহতরা হলেন, আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আলাউল গাইনের স্ত্রী তানজিলা খাতুন (৪০), তার সদ্য ভূমিষ্টজাত মেয়ে ও বড় জামাতা সদর উপজেলার নারায়নপুর গ্রামের বেলাল হোসেন ডালিম (২৮) । নিহতের স্বামী আলাউল গাইন জানান, নিজ বাড়িতে মঙ্গলবার মেয়ে সন্তান প্রসব করেন তানজিলা খাতুন। তবে মেয়ে ব্যাপক অসুস্থ হয়ে পড়ায় অ্যাম্বুলেন্সযোগে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছিল মা ও মেয়েকে। পথিমধ্যে মির্জাপুরে দুর্ঘটনার কবলে পড়ে বড় জামাতাসহ তারা মারা যান। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান,বিকেল সাড়ে তিনটার দিকে সাতক্ষীরাগামী মেঘনা কোম্পানির একটি তেলবাহী ট্রাক ও খুলনাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের ওসি শওকত হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে মা ও নবজাতকের মৃত্যু হয়। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে জামাতা ডালিমের মৃত্যু হয়। এছাড়া অ্যাম্বুলেন্সের চালকসহ কমপক্ষে ৪জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ২জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: ঢাকাটাইমসআইএ/ ১০ মে ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×