হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ যাচ্ছে জুলাইয়ে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৪ মে – বিশ্বের ধনী ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি-২০ সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে জুলাইয়ে আওয়ামী লীগের একটা প্রতিনিধি দলকে ভারত সফরের জন্য আমন্ত্রণ করেছে বিজেপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

বুধবার (২৪ মে) রাজধানীর তেজগাঁও সড়ক ভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন

সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার, চালু করতে কাজ করছে ইসি

ওবায়দুল কাদের বলেন, ‘এই সফরের মাধ্যমে আমাদের দুই দেশের পার্টি টু পার্টি কন্টাক্ট হবে। সেটা ভারতের ক্ষমতাসীন দল বিজেপি আমাদের ইনভাইট করেছে। আমরা আশা করছি জুলাই মাসে আওয়ামী লীগের একটা প্রতিনিধি দল ভারতে যাবে। আমাদের মধ্যে পার্টি টু পার্টি কন্টাক্ট হচ্ছে মূলত যোগাযোগ আরও সুদৃঢ় করার জন্য।

তিনি আরও বলেন, ‘উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ভারত আরও বেশি বিনিয়োগ নিয়ে এলে বাংলাদেশকে বিনিয়োগকারী খুঁজতে আর দূরে যেতে হবে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ভারতের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ করলে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে, আলাপ-আলোচনার মাধ্যমে দুই দেশের সীমান্ত সমস্যার সমাধান হয়েছে।’

ওই সময় আগামী জাতীয় নির্বাচন কেউ প্রতিহত করতে এলে তাদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।

সূত্র : আরটিভি
এন এ/ ২৪ মে

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ যাচ্ছে জুলাইয়ে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ যাচ্ছে জুলাইয়ে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ মে – বিশ্বের ধনী ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি-২০ সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে জুলাইয়ে আওয়ামী লীগের একটা প্রতিনিধি দলকে ভারত সফরের জন্য আমন্ত্রণ করেছে বিজেপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন। বুধবার (২৪ মে) রাজধানীর তেজগাঁও সড়ক ভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ওবায়দুল কাদের বলেন, ‘এই সফরের মাধ্যমে আমাদের দুই দেশের পার্টি টু পার্টি কন্টাক্ট হবে। সেটা ভারতের ক্ষমতাসীন দল বিজেপি আমাদের ইনভাইট করেছে। আমরা আশা করছি জুলাই মাসে আওয়ামী লীগের একটা প্রতিনিধি দল ভারতে যাবে। আমাদের মধ্যে পার্টি টু পার্টি কন্টাক্ট হচ্ছে মূলত যোগাযোগ আরও সুদৃঢ় করার জন্য। তিনি আরও বলেন, ‘উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ভারত আরও বেশি বিনিয়োগ নিয়ে এলে বাংলাদেশকে বিনিয়োগকারী খুঁজতে আর দূরে যেতে হবে না।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ভারতের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ করলে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে, আলাপ-আলোচনার মাধ্যমে দুই দেশের সীমান্ত সমস্যার সমাধান হয়েছে।’ ওই সময় আগামী জাতীয় নির্বাচন কেউ প্রতিহত করতে এলে তাদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। সূত্র : আরটিভিএন এ/ ২৪ মে

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×