হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ডাউনিং স্ট্রিটের গেটে গাড়ির ধাক্কা, গ্রেপ্তার ১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


লন্ডন, ২৫ মে – যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটের গেটে গাড়ির ধাক্কার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এক বিবৃতিতে পুলিশ বলেছে, স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে হোয়াইট হলের ডাউনিং স্ট্রিটের গেটে দুর্ঘটনার শিকার হয়েছে একটি গাড়ি। সশস্ত্র কর্মকর্তারা অপরাধমূলক ক্ষতিসাধন ও বিপজ্জনক গাড়ি চালানোর সাথে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করেছেন।

আরও পড়ুন

জনপ্রিয়তা কমলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বললেন ট্রাম্প

তবে এই দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের গেটে এই গাড়ি দুর্ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ১০ নং ডাউনিং স্ট্রিটের গেটের বাইরে একটি ছোট গাড়ি দেখা গেছে। গাড়িটির দরজা এবং ট্রাংক খোলা।

এই ঘটনার পর ডাউনিং স্ট্রিটের পাশের একটি প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়াও কয়েকটি সরকারি কার্যালয় রয়েছে সেখানে।

বিবিসি টেলিভিশনের একটি ফুটেজে দেখা যায়, গাড়িটি হালকা গতিতে ডাউনিং স্ট্রিটের গেটে আঘাত করছে। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কার্যালয় এই দুর্ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৫ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ডাউনিং স্ট্রিটের গেটে গাড়ির ধাক্কা, গ্রেপ্তার ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ডাউনিং স্ট্রিটের গেটে গাড়ির ধাক্কা, গ্রেপ্তার ১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ২৫ মে – যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটের গেটে গাড়ির ধাক্কার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এক বিবৃতিতে পুলিশ বলেছে, স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে হোয়াইট হলের ডাউনিং স্ট্রিটের গেটে দুর্ঘটনার শিকার হয়েছে একটি গাড়ি। সশস্ত্র কর্মকর্তারা অপরাধমূলক ক্ষতিসাধন ও বিপজ্জনক গাড়ি চালানোর সাথে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করেছেন। তবে এই দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের গেটে এই গাড়ি দুর্ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ১০ নং ডাউনিং স্ট্রিটের গেটের বাইরে একটি ছোট গাড়ি দেখা গেছে। গাড়িটির দরজা এবং ট্রাংক খোলা। এই ঘটনার পর ডাউনিং স্ট্রিটের পাশের একটি প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়াও কয়েকটি সরকারি কার্যালয় রয়েছে সেখানে। বিবিসি টেলিভিশনের একটি ফুটেজে দেখা যায়, গাড়িটি হালকা গতিতে ডাউনিং স্ট্রিটের গেটে আঘাত করছে। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কার্যালয় এই দুর্ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ২৫ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×