হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ড্রোন হামলায় রাশিয়ার তেল পাইপলাইন ভবন ক্ষতিগ্রস্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন


মস্কো, ২৭ মে – রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় পসকভ অঞ্চলের একটি তেল পাইপলাইনের প্রশাসনিক ভবনে ড্রোন হামলা হয়েছে। দুটি ড্রোনের আঘাতে ওই ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শনিবার আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদেরনিকভ জানিয়েছেন।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরুর পর সম্প্রতি রাশিয়ায় ক্রমবর্ধমান হারে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর মাঝেই তেল পাইপলাইনের প্রশাসনিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

গভর্নর মিখাইল ভেদেরনিকভ বলেছেন, শনিবার সকালের দিকে নেভেলস্কি জেলার লিটভিনোভোর কাছে তেল পাইপলাইনের প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কিছুক্ষণ পর তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি মনুষ্যবিহীন যানের হামলায় ভবনটির ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে এ হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

দেশটির গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট রুশ টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, পসকভের ট্রান্সনেফ্ট তেল স্টেশনকে লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। বেলারুশের সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের লিটভিনোভো গ্রামে ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

গত কয়েক সপ্তাহে রাশিয়ায় ড্রোন হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। সাধারণত ইউক্রেন সীমান্ত লাগোয়া রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এ হামলার ঘটনা ঘটেছে।

এর আগে শুক্রবারও রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাসনোদারের কেন্দ্রস্থলের বিভিন্ন ভবনকে লক্ষ্য করে দুটি ড্রোন হামলা হয়। এতে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্রেমলিনসহ দেশের বিভিন্ন স্থানে ক্রমবর্ধমান এসব হামলা ও নাশকতার সঙ্গে কিয়েভ এবং তার পশ্চিমা সমর্থকরা জড়িত বলে অভিযোগ করেছে মস্কো। তবে রাশিয়ার ভূখণ্ডের ভেতরে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৭ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ড্রোন হামলায় রাশিয়ার তেল পাইপলাইন ভবন ক্ষতিগ্রস্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ড্রোন হামলায় রাশিয়ার তেল পাইপলাইন ভবন ক্ষতিগ্রস্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ২৭ মে – রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় পসকভ অঞ্চলের একটি তেল পাইপলাইনের প্রশাসনিক ভবনে ড্রোন হামলা হয়েছে। দুটি ড্রোনের আঘাতে ওই ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শনিবার আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদেরনিকভ জানিয়েছেন। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরুর পর সম্প্রতি রাশিয়ায় ক্রমবর্ধমান হারে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর মাঝেই তেল পাইপলাইনের প্রশাসনিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গভর্নর মিখাইল ভেদেরনিকভ বলেছেন, শনিবার সকালের দিকে নেভেলস্কি জেলার লিটভিনোভোর কাছে তেল পাইপলাইনের প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কিছুক্ষণ পর তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি মনুষ্যবিহীন যানের হামলায় ভবনটির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দেশটির গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট রুশ টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, পসকভের ট্রান্সনেফ্ট তেল স্টেশনকে লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। বেলারুশের সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের লিটভিনোভো গ্রামে ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। গত কয়েক সপ্তাহে রাশিয়ায় ড্রোন হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। সাধারণত ইউক্রেন সীমান্ত লাগোয়া রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এ হামলার ঘটনা ঘটেছে। এর আগে শুক্রবারও রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাসনোদারের কেন্দ্রস্থলের বিভিন্ন ভবনকে লক্ষ্য করে দুটি ড্রোন হামলা হয়। এতে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রেমলিনসহ দেশের বিভিন্ন স্থানে ক্রমবর্ধমান এসব হামলা ও নাশকতার সঙ্গে কিয়েভ এবং তার পশ্চিমা সমর্থকরা জড়িত বলে অভিযোগ করেছে মস্কো। তবে রাশিয়ার ভূখণ্ডের ভেতরে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। সূত্র: যুগান্তরআইএ/ ২৭ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×