হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাষ্ট্রীয় স্থাপনায় হামলাকারীদের সঙ্গে সংলাপ নয়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


ইসলামাবাদ, ৩০ মে – যারা রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালায়, তাদের সঙ্গে কোনো সংলাপ নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার এক টুইট বার্তায় এমনটি জানিয়েছেন তিনি। দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারে প্রতিবাদে দেশজুড়ে সহিংসতা ও সামরিক স্থাপনায় যে হামলার ঘটনা ঘটেছে, সে প্রসঙ্গে এমন কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, সংলাপ ‘রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে গভীরভাবে নিহিত’ এবং এটি গণতন্ত্রকে ‘পরিপক্ক ও বিকশিত’ হতে সাহায্য করে। এখানে একটা বড় পার্থক্য তৈরি হয়েছে। নৈরাজ্যবাদী ও অগ্নিসংযোগকারীরা, যারা রাজনীতির পোশাক পরে রাষ্ট্রের প্রতীককে (স্থাপনায়) আক্রমণ করে তারা সংলাপের যোগ্য নয়। বরং তাদের জঙ্গি কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

তিনি আরও বলেন, অনেক রাজনৈতিক ও সাংবিধানিক অগ্রগতি ঘটেছিল যখন রাজনৈতিক নেতারা ঐকমত্য তৈরির জন্য আলোচনার টেবিলে বসেছিলেন।

এর আগে শুক্রবার (২৭ মে) জাতির উদ্দ্যেশে দেয়া এক ভাষণে সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেন জরুরীভিত্তিতে পাকিস্তান সরকারের সঙ্গে সংলাপে বসতে চান তিনি। এসময় পিটিআই প্রধান বলেন, দেশকে বাঁচাতে যত দ্রুত সম্ভব সরকারি প্রতিনিধিদের সাথে আলোচনায় বসতে চান তিনি। পাকিস্তান নৈরাজ্যের দিকে যাচ্ছে এবং বর্তমানে দেশে যা চলছে, তা কোনো সমাধান তো নয়ই, উল্টো দেশকে আরও বিপদের দিকে ঠেলে দিচ্ছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৩০ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাষ্ট্রীয় স্থাপনায় হামলাকারীদের সঙ্গে সংলাপ নয়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাষ্ট্রীয় স্থাপনায় হামলাকারীদের সঙ্গে সংলাপ নয়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ৩০ মে – যারা রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালায়, তাদের সঙ্গে কোনো সংলাপ নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার এক টুইট বার্তায় এমনটি জানিয়েছেন তিনি। দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সম্প্রতি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারে প্রতিবাদে দেশজুড়ে সহিংসতা ও সামরিক স্থাপনায় যে হামলার ঘটনা ঘটেছে, সে প্রসঙ্গে এমন কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেছেন, সংলাপ ‘রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে গভীরভাবে নিহিত’ এবং এটি গণতন্ত্রকে ‘পরিপক্ক ও বিকশিত’ হতে সাহায্য করে। এখানে একটা বড় পার্থক্য তৈরি হয়েছে। নৈরাজ্যবাদী ও অগ্নিসংযোগকারীরা, যারা রাজনীতির পোশাক পরে রাষ্ট্রের প্রতীককে (স্থাপনায়) আক্রমণ করে তারা সংলাপের যোগ্য নয়। বরং তাদের জঙ্গি কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। তিনি আরও বলেন, অনেক রাজনৈতিক ও সাংবিধানিক অগ্রগতি ঘটেছিল যখন রাজনৈতিক নেতারা ঐকমত্য তৈরির জন্য আলোচনার টেবিলে বসেছিলেন। এর আগে শুক্রবার (২৭ মে) জাতির উদ্দ্যেশে দেয়া এক ভাষণে সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেন জরুরীভিত্তিতে পাকিস্তান সরকারের সঙ্গে সংলাপে বসতে চান তিনি। এসময় পিটিআই প্রধান বলেন, দেশকে বাঁচাতে যত দ্রুত সম্ভব সরকারি প্রতিনিধিদের সাথে আলোচনায় বসতে চান তিনি। পাকিস্তান নৈরাজ্যের দিকে যাচ্ছে এবং বর্তমানে দেশে যা চলছে, তা কোনো সমাধান তো নয়ই, উল্টো দেশকে আরও বিপদের দিকে ঠেলে দিচ্ছে। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ৩০ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×