হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রেস্টুরেন্ট, শপিংমল,বাস ট্রেনে উঠতে ডাবল ডোজের সার্টিফিকেট লাগবে: মন্ত্রিপরিষদ সচিব

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

বৃহস্পতিবার, ৬ জানুয়ারি ২০২২, ০৩:০১ অপরাহ্ন

রেস্টুরেন্ট, শপিংমল এমন কি বাস ট্রেনে উঠতে গেলেও ভ্যাকসিনের ডাবল ডোজের সনদপত্র লাগবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে খন্দকার আনোয়ারুল ইসলাম একথা জানান সচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি মন্ত্রিসভার এ বৈঠকে যোগ দেন।

কিছু দিনের মধ্যেই এ সিদ্ধান্ত বাধ্যতামূলক করা হবে বলে ব্রিফিংয়ে জানান তিনি। যা মনিটর করবে আইনশৃঙ্খলা বাহিনী।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, করোনা সংক্রমণ বাড়লে গণপরিবহনে অর্ধেক যাত্রী নেয়া হবে, তবে এখনো সে সময় আসেনি। এ সময় করোনা ভ্যাকসিনের ওপর জোড় দিয়ে জানানো হয়, যারা এখনো ভ্যাকসিন নেয়নি তারা শিক্ষা প্রতিষ্ঠানেও আসতে পারবে না।

আরও পড়ুন

গ্রাম পুলিশের বেতন ও অবসরকালীন ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বুস্টার ডোজ দেয়ার ক্ষেত্রে বয়স কমানো হবে কিনা তা দ্রুত জানানো হবে। তবে ফ্রন্টলাইনার্সরা সবাই বুস্টার ডোজ পাবে বলে জানান তিনি। এখন পর্যন্ত লকডাউনের বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও জানান তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রেস্টুরেন্ট, শপিংমল,বাস ট্রেনে উঠতে ডাবল ডোজের সার্টিফিকেট লাগবে: মন্ত্রিপরিষদ সচিব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রেস্টুরেন্ট, শপিংমল,বাস ট্রেনে উঠতে ডাবল ডোজের সার্টিফিকেট লাগবে: মন্ত্রিপরিষদ সচিব

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জানুয়ারি ২০২২, ০৩:০১ অপরাহ্ন
Print Image
রেস্টুরেন্ট, শপিংমল এমন কি বাস ট্রেনে উঠতে গেলেও ভ্যাকসিনের ডাবল ডোজের সনদপত্র লাগবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে খন্দকার আনোয়ারুল ইসলাম একথা জানান সচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি মন্ত্রিসভার এ বৈঠকে যোগ দেন। কিছু দিনের মধ্যেই এ সিদ্ধান্ত বাধ্যতামূলক করা হবে বলে ব্রিফিংয়ে জানান তিনি। যা মনিটর করবে আইনশৃঙ্খলা বাহিনী। খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, করোনা সংক্রমণ বাড়লে গণপরিবহনে অর্ধেক যাত্রী নেয়া হবে, তবে এখনো সে সময় আসেনি। এ সময় করোনা ভ্যাকসিনের ওপর জোড় দিয়ে জানানো হয়, যারা এখনো ভ্যাকসিন নেয়নি তারা শিক্ষা প্রতিষ্ঠানেও আসতে পারবে না। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বুস্টার ডোজ দেয়ার ক্ষেত্রে বয়স কমানো হবে কিনা তা দ্রুত জানানো হবে। তবে ফ্রন্টলাইনার্সরা সবাই বুস্টার ডোজ পাবে বলে জানান তিনি। এখন পর্যন্ত লকডাউনের বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও জানান তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×