হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার ফিলিস্তিনিদের গুলিতে ৪ ইসরাইলি নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন


জেরুজালেম, ২১ জুন – ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে চার ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। অধিকৃত পশ্চিমতীরে একটি ইহুদি বসতির কাছে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার বন্দুকধারীরা এলি বসতি এলাকায় রাস্তার পাশের একটি রেস্তোরাঁ ও একটি গ্যাস স্টেশনে গুলি ছুড়লে হতাহতের ওই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশু রয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের দাবি, জেনিন শহরে ইসরাইল বাহিনীর অভিযানের জবাবে এ হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন

অস্ত্র উৎপাদন বন্ধ হবে না, ২৬০টির বেশি শত্রুপক্ষের আকাশযানে হামলার দাবি ইরানের

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, ওই হামলার পর তারা পশ্চিমতীরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।

বন্দুকধারীদের দুজন তাদের সশস্ত্র শাখার সদস্য বলে জানিয়েছে হামাস। এই হামলাকে তারা ‘বীরোচিত জবাব’ হিসেবে অভিহিত করেছে।

ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুকধারীদের একজন ঘটনাস্থলে এক বেসামরিক নাগরিকের গুলিতে নিহত হয়েছেন। আর অন্যজন ঘটনাস্থল থেকে পালানোর সময় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হন।

ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরাইলি সেনাদের মধ্যে কয়েক ঘণ্টার বন্দুকযুদ্ধের পর দিন এ হামলার ঘটনা ঘটল। এর আগে সোমবার জেনিনের আশপাশের এলাকায় ইসরাইলি সেনারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলি ছোড়েন। এতে ছয় ফিলিস্তিনি নিহত হন। ওই হামলায় আহত হয়েছেন ৯০ জনের বেশি মানুষ। আহত ব্যক্তিদের মধ্যে সাত ইসরাইলি সেনা রয়েছে।

সূত্র: যুগান্তর
এম ইউ/২১ জুন ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এবার ফিলিস্তিনিদের গুলিতে ৪ ইসরাইলি নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার ফিলিস্তিনিদের গুলিতে ৪ ইসরাইলি নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২১ জুন – ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে চার ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। অধিকৃত পশ্চিমতীরে একটি ইহুদি বসতির কাছে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বন্দুকধারীরা এলি বসতি এলাকায় রাস্তার পাশের একটি রেস্তোরাঁ ও একটি গ্যাস স্টেশনে গুলি ছুড়লে হতাহতের ওই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশু রয়েছে। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের দাবি, জেনিন শহরে ইসরাইল বাহিনীর অভিযানের জবাবে এ হামলা চালানো হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, ওই হামলার পর তারা পশ্চিমতীরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। বন্দুকধারীদের দুজন তাদের সশস্ত্র শাখার সদস্য বলে জানিয়েছে হামাস। এই হামলাকে তারা ‘বীরোচিত জবাব’ হিসেবে অভিহিত করেছে। ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুকধারীদের একজন ঘটনাস্থলে এক বেসামরিক নাগরিকের গুলিতে নিহত হয়েছেন। আর অন্যজন ঘটনাস্থল থেকে পালানোর সময় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হন। ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরাইলি সেনাদের মধ্যে কয়েক ঘণ্টার বন্দুকযুদ্ধের পর দিন এ হামলার ঘটনা ঘটল। এর আগে সোমবার জেনিনের আশপাশের এলাকায় ইসরাইলি সেনারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলি ছোড়েন। এতে ছয় ফিলিস্তিনি নিহত হন। ওই হামলায় আহত হয়েছেন ৯০ জনের বেশি মানুষ। আহত ব্যক্তিদের মধ্যে সাত ইসরাইলি সেনা রয়েছে। সূত্র: যুগান্তরএম ইউ/২১ জুন ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×