হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ওয়ালটন বীচ ফুটবল টুর্নামেন্ট শুরু ৯ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ৮ জানুয়ারি ২০২২, ০৭:০৮ অপরাহ্ন

পর্যটন নগরী কক্সবাজারে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ওয়ালটন বীচ ফুটবল টুর্নামেন্ট।

৯ জানুয়ারী (রবিবার) সকাল ১০টায় সৈকতের সী-গাল পয়েন্টে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। ওয়ালটন বীচ ফুটবলের ৯ম এই আসরে অংশ নিচ্ছে ৮টি দল। দলগুলো হলো-ফুটবল ক্লাব মহেশখালী। আবাহনী ক্রীড়া চক্র, কোটবাজার খেলোয়াড় সমিতি, ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ, বাঁশ কাটা খেলোয়াড় সমিতি, ইয়ংমেন্স ক্লাব, মালুমঘাট ক্রীড়া সংস্থা ও শতদল ক্লাব।

শনিবার (৮ জানুয়ারী) জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহিদ ইকবাল। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফ. এম ইকবাল বিন আনোয়ার ডন।

সংবাদ সম্মেলনে এফ. এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, বিশ্ব পর্যটন শিল্পে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। পর্যটন শিল্পের পাশাপাশি কক্সবাজারে স্পোর্টস ট্যুরিজম ক্ষেত্র তৈরি করতে পারলে বিশ্বে কক্সবাজার তথা পর্যটন শিল্পকে উপস্থাপন করা যাবে। এ লক্ষে কাজ করে যাচ্ছে ওয়ালটন গ্রুপ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, অনুপ বড়ুয়া অপু, আফসার উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক হারুন অর রশিদ, নির্বাহী সদস্য এম.আর মাহবুব, আলী রেজা তসলিম, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিল্কী ও জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহবুবুর রহমান।
খেলায় চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজ মানি, সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতার পুরস্কার দেয়া হবে।

আরও পড়ুন

প্রথমবার পর্তুগালের অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ওয়ালটন বীচ ফুটবল টুর্নামেন্ট শুরু ৯ জানুয়ারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ওয়ালটন বীচ ফুটবল টুর্নামেন্ট শুরু ৯ জানুয়ারি

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: শনিবার, ৮ জানুয়ারি ২০২২, ০৭:০৮ অপরাহ্ন
Print Image
পর্যটন নগরী কক্সবাজারে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ওয়ালটন বীচ ফুটবল টুর্নামেন্ট। ৯ জানুয়ারী (রবিবার) সকাল ১০টায় সৈকতের সী-গাল পয়েন্টে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। ওয়ালটন বীচ ফুটবলের ৯ম এই আসরে অংশ নিচ্ছে ৮টি দল। দলগুলো হলো-ফুটবল ক্লাব মহেশখালী। আবাহনী ক্রীড়া চক্র, কোটবাজার খেলোয়াড় সমিতি, ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ, বাঁশ কাটা খেলোয়াড় সমিতি, ইয়ংমেন্স ক্লাব, মালুমঘাট ক্রীড়া সংস্থা ও শতদল ক্লাব। শনিবার (৮ জানুয়ারী) জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহিদ ইকবাল। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফ. এম ইকবাল বিন আনোয়ার ডন। সংবাদ সম্মেলনে এফ. এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, বিশ্ব পর্যটন শিল্পে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। পর্যটন শিল্পের পাশাপাশি কক্সবাজারে স্পোর্টস ট্যুরিজম ক্ষেত্র তৈরি করতে পারলে বিশ্বে কক্সবাজার তথা পর্যটন শিল্পকে উপস্থাপন করা যাবে। এ লক্ষে কাজ করে যাচ্ছে ওয়ালটন গ্রুপ। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, অনুপ বড়ুয়া অপু, আফসার উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক হারুন অর রশিদ, নির্বাহী সদস্য এম.আর মাহবুব, আলী রেজা তসলিম, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিল্কী ও জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহবুবুর রহমান। খেলায় চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজ মানি, সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতার পুরস্কার দেয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×