হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মূত্র-ঘাম থেকে সুপেয় পানি! মহাকাশে নতুন মাইলফলক নাসার বিজ্ঞানীদের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৭ জুন ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


মহাকাশে প্রস্রাব ও ঘামকে খাবার পানিতে পুনর্ব্যবহার করতে পারবেন মহাকাশচারীরা। একটি উন্নত সিস্টেম ব্যবহার করে প্রসাব ও ঘামের ৯৮ শতাংশ পানি পুনরুদ্ধার করা সম্ভব বলে জানিয়েছে নাসা।

এটি আগামীতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ অভিযান পরিচালনা করতে মহাকাশচারীদের সাহায্য করার জন্য যুগান্তকারী একটি অগ্রগতি। কারণ মহাকাশে আরও ব্যবহারের জন্য খাবার, বাতাস ও পানির মতো উপাদানগুলো পুনর্ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। খবর- টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

মহাকাশে প্রতিটি মহাকাশচারীর পানি, খাবার তৈরি ও স্বাস্থ্যবিধির জন্য দিনে প্রায় এক গ্যালন পানি দরকার হয়। ক্রু সদস্যদের দীর্ঘ যাত্রার শুরুতে এগুলো সঙ্গে রাখতে হয়।

মহাকাশ স্টেশনের এনভায়রনমেন্ট কন্ট্রোল অ্যান্ড লাইফ সাপোর্ট সিস্টেম সম্প্রতি দেখিয়েছে যে, এটি সেই উল্লেখযোগ্য লক্ষ্য অর্জন করতে পারে। এনভায়রনমেন্ট কন্ট্রোল অ্যান্ড লাইফ সাপোর্ট সিস্টেমের অংশ হিসেবে সাবসিস্টেমগুলো ব্যবহার করে এই অগ্রগতি সম্ভব হয়।

এ বিষয়ে মহাকাশে লাইফ সাপোর্ট সিস্টেম পরিচালনার দায়িত্বে থাকা জনসন স্পেস সেন্টারের ক্রিস্টোফার ব্রাউন বলেন, ‘এটি লাইফ সাপোর্ট সিস্টেমের বিবর্তনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ধরুন আপনি ১০০ পাউন্ড পানি নিয়ে শুরু করলেন। আপনি এটির দুই পাউন্ড হারান। বাকি ৯৮ ভাগ পানি শুধু এদিক-ওদিক চলতে থাকে। সেটা ধরে রাখাটা একটা দারুণ কৃতিত্ব।’

এনভায়রনমেন্ট কন্ট্রোল অ্যান্ড লাইফ সাপোর্ট সিস্টেম হলো- একটি হার্ডওয়্যারের সংমিশ্রণ যাতে পানি পুনরুদ্ধারের একটি ব্যবস্থা থাকে। এই সিস্টেম বর্জ্য পানি সংগ্রহ করে এবং পানি প্রসেসর ফিল্টারে পাঠায়। এটি খাবার পানি উত্পাদন করে।

একটি বিশেষ উপাদানের মাধ্যমে মহাকাশচারীর শ্বাস ও ঘাম থেকে কেবিনের বাতাসে নির্গত আর্দ্রতা ধরে রাখতে উন্নত ডিহিউমিডিফায়ার ব্যবহার করা হয়।

আরেকটি সাবসিস্টেমে ইউরিন প্রসেসর অ্যাসেম্বলি (ইউপিএ) ভ্যাকুয়াম পাতন ব্যবহার করে প্রস্রাব থেকে পানি পুনরুদ্ধার করা যায়।

উল্লেখযোগ্য এই অগ্রগতির কারণে মহাকাশচারীরা চন্দ্র পৃষ্ঠে দীর্ঘ অবস্থানের সময় এবং মঙ্গল গ্রহে অভিযানে আরও বেশি সময় অবস্থান করতে পারবেন।

আইএ/ ২৭ জুন ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মূত্র-ঘাম থেকে সুপেয় পানি! মহাকাশে নতুন মাইলফলক নাসার বিজ্ঞানীদের first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মূত্র-ঘাম থেকে সুপেয় পানি! মহাকাশে নতুন মাইলফলক নাসার বিজ্ঞানীদের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মূত্র-ঘাম থেকে সুপেয় পানি! মহাকাশে নতুন মাইলফলক নাসার বিজ্ঞানীদের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জুন ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মহাকাশে প্রস্রাব ও ঘামকে খাবার পানিতে পুনর্ব্যবহার করতে পারবেন মহাকাশচারীরা। একটি উন্নত সিস্টেম ব্যবহার করে প্রসাব ও ঘামের ৯৮ শতাংশ পানি পুনরুদ্ধার করা সম্ভব বলে জানিয়েছে নাসা। এটি আগামীতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ অভিযান পরিচালনা করতে মহাকাশচারীদের সাহায্য করার জন্য যুগান্তকারী একটি অগ্রগতি। কারণ মহাকাশে আরও ব্যবহারের জন্য খাবার, বাতাস ও পানির মতো উপাদানগুলো পুনর্ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। খবর- টাইমস অব ইন্ডিয়া মহাকাশে প্রতিটি মহাকাশচারীর পানি, খাবার তৈরি ও স্বাস্থ্যবিধির জন্য দিনে প্রায় এক গ্যালন পানি দরকার হয়। ক্রু সদস্যদের দীর্ঘ যাত্রার শুরুতে এগুলো সঙ্গে রাখতে হয়। মহাকাশ স্টেশনের এনভায়রনমেন্ট কন্ট্রোল অ্যান্ড লাইফ সাপোর্ট সিস্টেম সম্প্রতি দেখিয়েছে যে, এটি সেই উল্লেখযোগ্য লক্ষ্য অর্জন করতে পারে। এনভায়রনমেন্ট কন্ট্রোল অ্যান্ড লাইফ সাপোর্ট সিস্টেমের অংশ হিসেবে সাবসিস্টেমগুলো ব্যবহার করে এই অগ্রগতি সম্ভব হয়। এ বিষয়ে মহাকাশে লাইফ সাপোর্ট সিস্টেম পরিচালনার দায়িত্বে থাকা জনসন স্পেস সেন্টারের ক্রিস্টোফার ব্রাউন বলেন, ‘এটি লাইফ সাপোর্ট সিস্টেমের বিবর্তনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ধরুন আপনি ১০০ পাউন্ড পানি নিয়ে শুরু করলেন। আপনি এটির দুই পাউন্ড হারান। বাকি ৯৮ ভাগ পানি শুধু এদিক-ওদিক চলতে থাকে। সেটা ধরে রাখাটা একটা দারুণ কৃতিত্ব।’ এনভায়রনমেন্ট কন্ট্রোল অ্যান্ড লাইফ সাপোর্ট সিস্টেম হলো- একটি হার্ডওয়্যারের সংমিশ্রণ যাতে পানি পুনরুদ্ধারের একটি ব্যবস্থা থাকে। এই সিস্টেম বর্জ্য পানি সংগ্রহ করে এবং পানি প্রসেসর ফিল্টারে পাঠায়। এটি খাবার পানি উত্পাদন করে। একটি বিশেষ উপাদানের মাধ্যমে মহাকাশচারীর শ্বাস ও ঘাম থেকে কেবিনের বাতাসে নির্গত আর্দ্রতা ধরে রাখতে উন্নত ডিহিউমিডিফায়ার ব্যবহার করা হয়। আরেকটি সাবসিস্টেমে ইউরিন প্রসেসর অ্যাসেম্বলি (ইউপিএ) ভ্যাকুয়াম পাতন ব্যবহার করে প্রস্রাব থেকে পানি পুনরুদ্ধার করা যায়। উল্লেখযোগ্য এই অগ্রগতির কারণে মহাকাশচারীরা চন্দ্র পৃষ্ঠে দীর্ঘ অবস্থানের সময় এবং মঙ্গল গ্রহে অভিযানে আরও বেশি সময় অবস্থান করতে পারবেন। আইএ/ ২৭ জুন ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মূত্র-ঘাম থেকে সুপেয় পানি! মহাকাশে নতুন মাইলফলক নাসার বিজ্ঞানীদের first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×