হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আজ ঢাকায় আসছে আফগানিস্তান ক্রিকেট দল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১ জুলাই ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


ঢাকা, ০১ জুলাই – আজ ঢাকায় পা রাখবে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন রশিদ-নবিরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন রশিদ-নবিরা। এদিন রাতে ঢাকাতেই থাকবেন তারা। পরদিন (২ জুলাই) সকালে ওয়ানডে সিরিজের ভেন্যু চট্টগ্রামে যাবেন সফরকারীরা। একই সময়ে লাল-সবুজের প্রতিনিধিরাও চট্টগ্রামে যাবেন। তবে এদিন অনুশীলনের কোনো সূচি রাখেনি দল দুটি।

আরও পড়ুন

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ

জানা গেছে, ৩ জুলাই থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে উভয় দলের ক্রিকেটাররা। ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। এরপর সিলেটে হবে দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। দুই ম্যাচের টি-টোয়েন্টি দুটি হবে আগামী ১৪ ও ১৬ জুলাই।

এর আগে, আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের একমাত্র টেস্টে রেকর্ড ৫৪৬ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। এই ম্যাচের পরপরই দেশে ফিরে যায় আফগানরা। ঈদের ছুটি শেষে এবার বাকি সিরিজ খেলতে বাংলাদেশে পাড়ি জমাচ্ছেন রশিদরা।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ০১ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আজ ঢাকায় আসছে আফগানিস্তান ক্রিকেট দল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আজ ঢাকায় আসছে আফগানিস্তান ক্রিকেট দল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১ জুলাই ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ জুলাই – আজ ঢাকায় পা রাখবে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন রশিদ-নবিরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন রশিদ-নবিরা। এদিন রাতে ঢাকাতেই থাকবেন তারা। পরদিন (২ জুলাই) সকালে ওয়ানডে সিরিজের ভেন্যু চট্টগ্রামে যাবেন সফরকারীরা। একই সময়ে লাল-সবুজের প্রতিনিধিরাও চট্টগ্রামে যাবেন। তবে এদিন অনুশীলনের কোনো সূচি রাখেনি দল দুটি। জানা গেছে, ৩ জুলাই থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে উভয় দলের ক্রিকেটাররা। ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। এরপর সিলেটে হবে দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। দুই ম্যাচের টি-টোয়েন্টি দুটি হবে আগামী ১৪ ও ১৬ জুলাই। এর আগে, আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের একমাত্র টেস্টে রেকর্ড ৫৪৬ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। এই ম্যাচের পরপরই দেশে ফিরে যায় আফগানরা। ঈদের ছুটি শেষে এবার বাকি সিরিজ খেলতে বাংলাদেশে পাড়ি জমাচ্ছেন রশিদরা। সূত্র: ঢাকাটাইমসআইএ/ ০১ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×