হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মোদির বাসভবনের ওপর রহস্যময় ড্রোন, তদন্তে দিল্লি পুলিশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩ জুলাই ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ০৩ জুলাই – ভারতের নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের ওপর হঠাৎ করেই উড়েছে ‘রহস্যময়’ ড্রোন। সোমবার ভোর ৫টার দিকে মোদির বাসভবনের ওপর ড্রোনটি লক্ষ্য করা যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর বাসভবনের ওপর ড্রোন দেখার পরই নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ। এ ঘটনায় মোদির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এর পাশাপাশি দিল্লি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খবর এনডিটিভির

আরও পড়ুন

দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ, হতাহতের খবর নেই

এনডিটিভি জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সদস্যরা আজ ভোর ৫টা নাগাদ ড্রোনটি দেখতে পান। এরপরই তারা দিল্লি পুলিশকে বিষয়টি অবহিত করেন।

ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবন ‘নো ফ্লাই জোন’-এর মধ্যে পড়ে। নিরাপত্তাজনিত কারণে মোদির বাসভবনের ওপর থেকে কোনো বিমান কিংবা ড্রোন উড়তে পারে না। এরপরও প্রধানমন্ত্রীর বাভবনের ওপর কীভাবে ড্রোন উড়ল, তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

তবে দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আশেপাশের এলাকায় অনুসন্ধান করা হয়েছিল। কিন্তু এই ধরনের কোনো বস্তু শনাক্ত করা যায়নি। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল রুমের (এটিসি) সাথেও যোগাযোগ করা হয়েছিল। তারা প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে এমন কোনো উড়ন্ত বস্তু শনাক্ত করতে পারেনি।

সূত্র: সমকাল
এম ইউ/০৩ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মোদির বাসভবনের ওপর রহস্যময় ড্রোন, তদন্তে দিল্লি পুলিশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মোদির বাসভবনের ওপর রহস্যময় ড্রোন, তদন্তে দিল্লি পুলিশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩ জুলাই ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০৩ জুলাই – ভারতের নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের ওপর হঠাৎ করেই উড়েছে ‘রহস্যময়’ ড্রোন। সোমবার ভোর ৫টার দিকে মোদির বাসভবনের ওপর ড্রোনটি লক্ষ্য করা যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর বাসভবনের ওপর ড্রোন দেখার পরই নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ। এ ঘটনায় মোদির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এর পাশাপাশি দিল্লি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খবর এনডিটিভির এনডিটিভি জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সদস্যরা আজ ভোর ৫টা নাগাদ ড্রোনটি দেখতে পান। এরপরই তারা দিল্লি পুলিশকে বিষয়টি অবহিত করেন। ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবন ‘নো ফ্লাই জোন’-এর মধ্যে পড়ে। নিরাপত্তাজনিত কারণে মোদির বাসভবনের ওপর থেকে কোনো বিমান কিংবা ড্রোন উড়তে পারে না। এরপরও প্রধানমন্ত্রীর বাভবনের ওপর কীভাবে ড্রোন উড়ল, তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আশেপাশের এলাকায় অনুসন্ধান করা হয়েছিল। কিন্তু এই ধরনের কোনো বস্তু শনাক্ত করা যায়নি। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল রুমের (এটিসি) সাথেও যোগাযোগ করা হয়েছিল। তারা প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে এমন কোনো উড়ন্ত বস্তু শনাক্ত করতে পারেনি। সূত্র: সমকালএম ইউ/০৩ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×