হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তেল আবিবে পথচারীদের ওপর গাড়ি, আহত ৭

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


জেরুসালেম, ০৪ জুলাই – ফিলিস্তিনের জেনিনে দু’দিন ধরে ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী অভিযানের বদলা নিতে তেল আবিবে পাল্টা হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। ইসরায়েলি পুলিশ বলছে, তেল আবিবের একটি ব্যস্ত সড়কে পথচারীদের ওপর এক ব্যক্তি ইচ্ছা করে গাড়ি তুলে দেন। এরপর নেমে এসে ছুরি দিয়ে তাদের আঘাত করতে থাকেন। এতে কমপক্ষে সাতজন আহত হয়েছেন।

ইসরায়েলের কান রেডিও জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সন্দেহভাজন ওই হামলাকারী ফিলিস্তিনি নাগরিক এবং তিনি পশ্চিম তীরের বাসিন্দা।

আরও পড়ুন

সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার, চালু করতে কাজ করছে ইসি

ইসরায়েলি পুলিশ জানায়, মঙ্গলবার (৪ জুলাই) তেল আবিবের পিনচাস রোজেন স্ট্রিটের একটি শপিং সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা মানুষজনকে একটি চলন্ত গাড়ি ধাক্কা মারে। এরপর চালক গাড়ি থেকে বেরিয়ে ধারালো অস্ত্র দিয়ে মানুষজনকে আঘাতের চেষ্টা চালান।

এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

এর প্রায় পরপরই ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এক বিবৃতিতে দাবি করে, জেনিনে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে তেল আবিবে এই ‘নায়কোচিত’ হামলা হয়েছে।

হামাসের মুখপাত্র মুহাম্মদ হামাদে বলেন, আমাদের মানুষদের ওপর যে গণহত্যা চলছে, তার জবাবে এই হামলা একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। দখলদাররা (ইসরায়েল) যেভাবে ন্যূনতম মানবিকতার সব রীতি ভঙ্গ করছে, তাতে এই হামলা বৈধ আত্মরক্ষা।

বিবৃতিতে আরও বলা হয়, আরও হতাহতের জন্য দখলদারদের প্রস্তুত থাকতে হবে। কারণ, আমাদের সন্তানদের রক্ত অত সস্তা নয়।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদের খালেদ আল-বাতশও বলেছেন, এটি হচ্ছে জেনিনের ঘটনাবলীর ব্যাপারে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রথম জবাব।

গত রোববার (২ জুলাই) রাত থেকে পশ্চিম তীরে জেনিনের শরণার্থী শিবিরে ড্রোন হামলার পাশাপাশি বড় ধরনের অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এটি গত ২০ বছরের মধ্যে ওই অঞ্চলে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা ও অনুপ্রবেশের ঘটনা।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর এ অভিযানে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে বহু মানুষ। শহরের শরণার্থী শিবির থেকে কয়েক হাজার মানুষ আতঙ্কে পালিয়ে গেছে বলে জানা গেছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৪ জুলাই ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তেল আবিবে পথচারীদের ওপর গাড়ি, আহত ৭

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তেল আবিবে পথচারীদের ওপর গাড়ি, আহত ৭

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুসালেম, ০৪ জুলাই – ফিলিস্তিনের জেনিনে দু’দিন ধরে ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী অভিযানের বদলা নিতে তেল আবিবে পাল্টা হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। ইসরায়েলি পুলিশ বলছে, তেল আবিবের একটি ব্যস্ত সড়কে পথচারীদের ওপর এক ব্যক্তি ইচ্ছা করে গাড়ি তুলে দেন। এরপর নেমে এসে ছুরি দিয়ে তাদের আঘাত করতে থাকেন। এতে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। ইসরায়েলের কান রেডিও জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সন্দেহভাজন ওই হামলাকারী ফিলিস্তিনি নাগরিক এবং তিনি পশ্চিম তীরের বাসিন্দা। ইসরায়েলি পুলিশ জানায়, মঙ্গলবার (৪ জুলাই) তেল আবিবের পিনচাস রোজেন স্ট্রিটের একটি শপিং সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা মানুষজনকে একটি চলন্ত গাড়ি ধাক্কা মারে। এরপর চালক গাড়ি থেকে বেরিয়ে ধারালো অস্ত্র দিয়ে মানুষজনকে আঘাতের চেষ্টা চালান। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এর প্রায় পরপরই ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এক বিবৃতিতে দাবি করে, জেনিনে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে তেল আবিবে এই ‘নায়কোচিত’ হামলা হয়েছে। হামাসের মুখপাত্র মুহাম্মদ হামাদে বলেন, আমাদের মানুষদের ওপর যে গণহত্যা চলছে, তার জবাবে এই হামলা একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। দখলদাররা (ইসরায়েল) যেভাবে ন্যূনতম মানবিকতার সব রীতি ভঙ্গ করছে, তাতে এই হামলা বৈধ আত্মরক্ষা। বিবৃতিতে আরও বলা হয়, আরও হতাহতের জন্য দখলদারদের প্রস্তুত থাকতে হবে। কারণ, আমাদের সন্তানদের রক্ত অত সস্তা নয়। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের খালেদ আল-বাতশও বলেছেন, এটি হচ্ছে জেনিনের ঘটনাবলীর ব্যাপারে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রথম জবাব। গত রোববার (২ জুলাই) রাত থেকে পশ্চিম তীরে জেনিনের শরণার্থী শিবিরে ড্রোন হামলার পাশাপাশি বড় ধরনের অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এটি গত ২০ বছরের মধ্যে ওই অঞ্চলে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা ও অনুপ্রবেশের ঘটনা। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর এ অভিযানে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে বহু মানুষ। শহরের শরণার্থী শিবির থেকে কয়েক হাজার মানুষ আতঙ্কে পালিয়ে গেছে বলে জানা গেছে। সূত্র: জাগো নিউজআইএ/ ০৪ জুলাই ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×