হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার বিমানবন্দরে জুতার বক্সে ইয়াবা পাচারকালে ধরা আনোয়ারার ব্যবসায়ী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১০ জুলাই ২০২৩, ০৬:০০ অপরাহ্ন

জুতার বক্সে করে ইয়াবা পাচারকালে কক্সবাজার বিমানবন্দরে এক ক্যাবল ব্যবসায়ীকে (ডিস) আটক করা হয়েছে। এ সময় তার কাছে থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা ফ্লাইটের যাত্রী ছিলেন তিনি। পরে বিমানবন্দরে স্ক্যানিং মেশিনে চেকিংয়ের সময় তার হাতে থাকা জুতার বক্সে ইয়াবা থাকার তথ্য পায় কর্তৃপক্ষ।

আটক পাচারকারী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চুন্না পাড়া এলাকার মৃত নুরুল ইসলাম চৌধুরীর ছেলে নুরুল আয়ুব চৌধুরী। পেশায় তিনি ডিস ব্যবসায়ী।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা হাসান বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের (বিজি-৪৩৪) যাত্রী ছিলেন নুরুল আয়ুব চৌধুরী। যাত্রীদের ব্যাগসহ অন্যান্য মালামাল স্ক্যানিং করার সময় এক যাত্রীর সঙ্গে থাকা একটি জুতার বক্স সন্দেহজনক মনে হলে দায়িত্বরত এনএসআই ও বিমানবন্দরের গোয়েন্দারা তাকে তল্লাশির সিদ্ধান্ত নেন। পরে নুরুল আয়ুব চৌধুরীর ব্যাগসহ অন্য মালামাল তল্লাশির সময় হাতে থাকা জুতার বক্সের ভেতর থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজার বিমানবন্দরে জুতার বক্সে ইয়াবা পাচারকালে ধরা আনোয়ারার ব্যবসায়ী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার বিমানবন্দরে জুতার বক্সে ইয়াবা পাচারকালে ধরা আনোয়ারার ব্যবসায়ী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১০ জুলাই ২০২৩, ০৬:০০ অপরাহ্ন
Print Image
জুতার বক্সে করে ইয়াবা পাচারকালে কক্সবাজার বিমানবন্দরে এক ক্যাবল ব্যবসায়ীকে (ডিস) আটক করা হয়েছে। এ সময় তার কাছে থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা ফ্লাইটের যাত্রী ছিলেন তিনি। পরে বিমানবন্দরে স্ক্যানিং মেশিনে চেকিংয়ের সময় তার হাতে থাকা জুতার বক্সে ইয়াবা থাকার তথ্য পায় কর্তৃপক্ষ। আটক পাচারকারী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চুন্না পাড়া এলাকার মৃত নুরুল ইসলাম চৌধুরীর ছেলে নুরুল আয়ুব চৌধুরী। পেশায় তিনি ডিস ব্যবসায়ী। কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা হাসান বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের (বিজি-৪৩৪) যাত্রী ছিলেন নুরুল আয়ুব চৌধুরী। যাত্রীদের ব্যাগসহ অন্যান্য মালামাল স্ক্যানিং করার সময় এক যাত্রীর সঙ্গে থাকা একটি জুতার বক্স সন্দেহজনক মনে হলে দায়িত্বরত এনএসআই ও বিমানবন্দরের গোয়েন্দারা তাকে তল্লাশির সিদ্ধান্ত নেন। পরে নুরুল আয়ুব চৌধুরীর ব্যাগসহ অন্য মালামাল তল্লাশির সময় হাতে থাকা জুতার বক্সের ভেতর থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×