হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁও উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩, ০৭:৫০ পূর্বাহ্ন

কক্সবাজারে নবগঠিত ঈদগাঁও উপজেলা প্রশাসনের অভিযানে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ওজন প্রতারণা ও বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় এ শাস্তি দেয়া হয়।

সোমবার (১০ জুলাই) বেলা ১২টা থেকে দুপুর পর্যন্ত ঈদগাঁও বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকরিয়ার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ওজনে কম দেয়া এবং বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় আনু মিয়া শিকদার ফিলিং স্টেশনকে ১৫ হাজার, হক ট্রেডার্সকে পাঁচ হাজার ও আবুল হোসেন নামীয় ট্রেডার্সকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় সাথে ছিলেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির, পরিদর্শক রনজিত মল্লিক ও বিএসটিআইসহ সঙ্গীয় ফোর্স।

এদিকে উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরুর পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাসস্ট্যান্ডের যানজট নিরসন, অবৈধ ও বিধিবহির্ভূতভাবে পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান অব্যাহত রাখায় উপজেলাবাসীর প্রশংসা কুড়াচ্ছেন। এছাড়া সচেতন ব্যবসায়ীরা বাজার ও বাসস্ট্যান্ডের বিভিন্ন পয়েন্টে ইজারাদারের নিয়োগকৃত লোক কর্তৃক লাগামহীন জোরপূর্বক টোল আদায়, অন্যথায় হেনস্তার শিকার হতে হয় বলে অভিযোগ তুলছে। তাই সাধারণ ব্যবসায়ীরা জনস্বার্থে টোল আদায়ের সরকারি নিয়ম প্রয়োগে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

উল্লেখ্য, দীর্ঘ কয়েক দশক যাবত একটি চক্র ঈদগাঁও বাসস্ট্যান্ড এবং বাজারের ডিসি সড়কের উভয় পাশ দখল করে শতশত ভাসমান দোকান বসিয়ে নিরবে চাঁদাবাজি করে আসছিল। সড়কের উভয় পাশ বেদখল হয়ে যাওয়ায় বছরের পর বছর সড়কগুলোতে চলাচল করতে জনগণকে চরম ভোগান্তি পোহাতে হয়। তাই সচেতন উপজেলাবাসী এসব অবৈধ দোকান উচ্ছেদপূর্বক জনদুর্ভোগ লাঘবে উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁও উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁও উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩, ০৭:৫০ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারে নবগঠিত ঈদগাঁও উপজেলা প্রশাসনের অভিযানে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ওজন প্রতারণা ও বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় এ শাস্তি দেয়া হয়। সোমবার (১০ জুলাই) বেলা ১২টা থেকে দুপুর পর্যন্ত ঈদগাঁও বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকরিয়ার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ওজনে কম দেয়া এবং বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় আনু মিয়া শিকদার ফিলিং স্টেশনকে ১৫ হাজার, হক ট্রেডার্সকে পাঁচ হাজার ও আবুল হোসেন নামীয় ট্রেডার্সকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় সাথে ছিলেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির, পরিদর্শক রনজিত মল্লিক ও বিএসটিআইসহ সঙ্গীয় ফোর্স। এদিকে উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরুর পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাসস্ট্যান্ডের যানজট নিরসন, অবৈধ ও বিধিবহির্ভূতভাবে পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান অব্যাহত রাখায় উপজেলাবাসীর প্রশংসা কুড়াচ্ছেন। এছাড়া সচেতন ব্যবসায়ীরা বাজার ও বাসস্ট্যান্ডের বিভিন্ন পয়েন্টে ইজারাদারের নিয়োগকৃত লোক কর্তৃক লাগামহীন জোরপূর্বক টোল আদায়, অন্যথায় হেনস্তার শিকার হতে হয় বলে অভিযোগ তুলছে। তাই সাধারণ ব্যবসায়ীরা জনস্বার্থে টোল আদায়ের সরকারি নিয়ম প্রয়োগে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। উল্লেখ্য, দীর্ঘ কয়েক দশক যাবত একটি চক্র ঈদগাঁও বাসস্ট্যান্ড এবং বাজারের ডিসি সড়কের উভয় পাশ দখল করে শতশত ভাসমান দোকান বসিয়ে নিরবে চাঁদাবাজি করে আসছিল। সড়কের উভয় পাশ বেদখল হয়ে যাওয়ায় বছরের পর বছর সড়কগুলোতে চলাচল করতে জনগণকে চরম ভোগান্তি পোহাতে হয়। তাই সচেতন উপজেলাবাসী এসব অবৈধ দোকান উচ্ছেদপূর্বক জনদুর্ভোগ লাঘবে উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×