হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে পিকনিকের বাসের সাথে সংঘর্ষে নিহত-১,আহত-১৪

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১২ জানুয়ারি ২০২২, ০৯:১০ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় পিকনিকের বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস চালকের মৃত্যু হয়েছে। নিহত মীর আহমদ (৩৫) দুর্ঘটনাকবলিত সৌদিয়া পরিবহনের চালক। এসময় বাসের ১৪ যাত্রী আহত হন, তারা কক্সবাজারে পিকনিকে যাচ্ছিলেন।

তাদের মধ্যে আশঙ্কাজনক ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অপর আহতদের মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বুধবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় চকরিয়ার ডুলাহাজারার পাগলিরবিল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত বাস চালক মীর আহমদের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় বলে জানা গেছে।

আরও পড়ুন

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী

আহতদের উদ্ধৃতি দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা থেকে অন্তত ৪০ জন বিভিন্ন বয়সী লোক পিকনিক করতে সৌদিয়া পরিবহনের একটি বাসে করে কক্সবাজার যাচ্ছিল। বাসটি চকরিয়ার পাগলিরবিল নামক স্থানে পৌঁছলে হঠাৎ টায়ার পাংচার হওয়ার বিপরীতমুখী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সৌদিয়া বাসটি সড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় সৌদিয়া বাসের চালক সাতকানিয়ার মীর আহমদ (৩৬)।
এসময় পিকনিক বাসের আরো ১৪ জন আহত হন।

মালুমঘাট হাইওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ সাফায়েত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক আমাদের জিম্মায় রয়েছে। গুরুতর আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। অপর আহতদের উদ্ধার করে স্থানীয় মালুমঘাট মিশনারী হাসপাতালসহ চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৈনিক নয়া শতাব্দী

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে পিকনিকের বাসের সাথে সংঘর্ষে নিহত-১,আহত-১৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে পিকনিকের বাসের সাথে সংঘর্ষে নিহত-১,আহত-১৪

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: বুধবার, ১২ জানুয়ারি ২০২২, ০৯:১০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় পিকনিকের বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস চালকের মৃত্যু হয়েছে। নিহত মীর আহমদ (৩৫) দুর্ঘটনাকবলিত সৌদিয়া পরিবহনের চালক। এসময় বাসের ১৪ যাত্রী আহত হন, তারা কক্সবাজারে পিকনিকে যাচ্ছিলেন। তাদের মধ্যে আশঙ্কাজনক ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অপর আহতদের মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় চকরিয়ার ডুলাহাজারার পাগলিরবিল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত বাস চালক মীর আহমদের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় বলে জানা গেছে। আহতদের উদ্ধৃতি দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা থেকে অন্তত ৪০ জন বিভিন্ন বয়সী লোক পিকনিক করতে সৌদিয়া পরিবহনের একটি বাসে করে কক্সবাজার যাচ্ছিল। বাসটি চকরিয়ার পাগলিরবিল নামক স্থানে পৌঁছলে হঠাৎ টায়ার পাংচার হওয়ার বিপরীতমুখী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সৌদিয়া বাসটি সড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় সৌদিয়া বাসের চালক সাতকানিয়ার মীর আহমদ (৩৬)। এসময় পিকনিক বাসের আরো ১৪ জন আহত হন। মালুমঘাট হাইওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ সাফায়েত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক আমাদের জিম্মায় রয়েছে। গুরুতর আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। অপর আহতদের উদ্ধার করে স্থানীয় মালুমঘাট মিশনারী হাসপাতালসহ চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৈনিক নয়া শতাব্দী

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×